ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) টানা সাত দিন বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির সময়ে অধিদপ্তরের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় এবং ডেঙ্গুর বিস্তার রোধে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়। অফিস বন্ধ হওয়ার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে তাদের কক্ষে থাকা লাইট, ফ্যান, কম্পিউটারসহ সব বৈদ্যুতিক সুইচ বন্ধ করার দায়িত্ব নিশ্চিত করতে হবে। বিশেষভাবে, অগ্নিকাণ্ড ও যান্ত্রিক গোলযোগ এড়াতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্লাগ সংযোগ খোলাই রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ছুটিতে কোনো কক্ষে যাতে পচনশীল দ্রব্য থেকে দুর্গন্ধ না ছড়ায় এবং ওয়াশরুমসহ ভবনের কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।  বিশেষ করে এডিস মশার প্রজনন রোধে পানি জমতে না দেওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট স

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) টানা সাত দিন বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির সময়ে অধিদপ্তরের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় এবং ডেঙ্গুর বিস্তার রোধে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।

অফিস বন্ধ হওয়ার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে তাদের কক্ষে থাকা লাইট, ফ্যান, কম্পিউটারসহ সব বৈদ্যুতিক সুইচ বন্ধ করার দায়িত্ব নিশ্চিত করতে হবে। বিশেষভাবে, অগ্নিকাণ্ড ও যান্ত্রিক গোলযোগ এড়াতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্লাগ সংযোগ খোলাই রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ছুটিতে কোনো কক্ষে যাতে পচনশীল দ্রব্য থেকে দুর্গন্ধ না ছড়ায় এবং ওয়াশরুমসহ ভবনের কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকেও বিশেষ নজর দিতে হবে। 

বিশেষ করে এডিস মশার প্রজনন রোধে পানি জমতে না দেওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow