ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বাবা-মেয়ের
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশু কন্যা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— আনিছুর রহমান (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন। দুর্ঘটনায় আহত পুস্পা আক্তার (২৫) নিহত আনিছুরের স্ত্রী। আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। সকাল সাড়ে ৭টার দিকে তাদের মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বাবা আনিছুর ও শিশু আয়েশা খাতুনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী পুস্পা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে পাঠালে চিকিৎসক বাবা-মেয়েকে মৃত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশু কন্যা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— আনিছুর রহমান (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন। দুর্ঘটনায় আহত পুস্পা আক্তার (২৫) নিহত আনিছুরের স্ত্রী। আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। সকাল সাড়ে ৭টার দিকে তাদের মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বাবা আনিছুর ও শিশু আয়েশা খাতুনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী পুস্পা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে পাঠালে চিকিৎসক বাবা-মেয়েকে মৃত ঘোষণা করেন। নিহত আনিছুরের স্ত্রী পুস্পা আক্তারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।
What's Your Reaction?