এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
কালবৈশাখী ঝড় ও নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৩টার দিকে বৈরী আবহাওয়া ও দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এতে নৌরুটের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিকেল ৪টার দিকে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কালবৈশাখী ঝড় ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফেরি চলাচল স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, বিআইডব্লিউটিসির বহরে মোট ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি চলাচল করছে।
কালবৈশাখী ঝড় ও নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেল ৩টার দিকে বৈরী আবহাওয়া ও দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এতে নৌরুটের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনের সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়।
পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিকেল ৪টার দিকে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কালবৈশাখী ঝড় ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফেরি চলাচল স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, বিআইডব্লিউটিসির বহরে মোট ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি চলাচল করছে।
What's Your Reaction?