ঈদের জামা- ব্যাগে পলাশের এতিম শিশুদের মনে খুশির ঝিলিক

নরসিংদীর পলাশে ঈদ উপহার হিসেবে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি-পায়জামা ও মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানায় স্থানীয় দুই জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে পাঞ্জাবি-পায়জামা এবং একজন নির্বাহী প্রকৌশলীর উদ্যোগে মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।অনুষ্ঠানে এতিমখানার মুহতামিম আফবাব উদ্দিন গাজী, শিক্ষক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, এতিমখানা কমিটির সেক্রেটারি মোবারক সিকদার, কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়া, আল-আমিন পাঠান, সমাজসেবক দেলোয়ার পাঠান, শাহাদাৎ হোসেন হিরনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, ঈদে নতুন পোশাক ও ব্যাগ পেয়ে এতিম শিশুদের চোখেমুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মহতি ও মহানুভবতা কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে সত্যি অনে

ঈদের জামা- ব্যাগে পলাশের এতিম শিশুদের মনে খুশির ঝিলিক

নরসিংদীর পলাশে ঈদ উপহার হিসেবে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবি-পায়জামা ও মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজার সংলগ্ন ইছাখালী দারুল মাসাকীন ইসলামিয়া এতিমখানায় স্থানীয় দুই জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের উদ্যোগে পাঞ্জাবি-পায়জামা এবং একজন নির্বাহী প্রকৌশলীর উদ্যোগে মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে এতিমখানার মুহতামিম আফবাব উদ্দিন গাজী, শিক্ষক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, এতিমখানা কমিটির সেক্রেটারি মোবারক সিকদার, কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়া, আল-আমিন পাঠান, সমাজসেবক দেলোয়ার পাঠান, শাহাদাৎ হোসেন হিরনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, ঈদে নতুন পোশাক ও ব্যাগ পেয়ে এতিম শিশুদের চোখেমুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মহতি ও মহানুভবতা কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে সত্যি অনেক ভালো লাগছে, যা অনুভূতিতে বলে শেষ করা যাবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow