ঈদের দিন বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর আভাস
পবিত্র রমজান মাস শেষে আগামীকাল দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের প্রবল শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের দিনসহ এর আগে-পরে দেশজুড়ে ভারী ঝড়-বৃষ্টির প্রবল শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটি তাদের সর্বশেষ পূর্বাভাসে জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় প্রবেশ করতে পারে। সংস্থাটি বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, ঈদের দিন সকালে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। সক
পবিত্র রমজান মাস শেষে আগামীকাল দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের প্রবল শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের দিনসহ এর আগে-পরে দেশজুড়ে ভারী ঝড়-বৃষ্টির প্রবল শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটি তাদের সর্বশেষ পূর্বাভাসে জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় প্রবেশ করতে পারে।
সংস্থাটি বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, ঈদের দিন সকালে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে এই ঝড় রংপুর ও রাজশাহী হয়ে অন্যান্য বিভাগে ছড়িয়ে পড়তে পারে। এমনকি দুপুরের মধ্যে এটি চট্টগ্রাম বিভাগেও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, ঈদের দিন বিকেলে সারা দেশে দ্বিতীয় দফায় আরেক দফা ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে দিনভর আবহাওয়া প্রতিকূল থাকতে পারে, যা ঘরমুখো ও উৎসবপ্রিয় মানুষের চলাচলে ব্যাঘাত ঘটাবে।
তবে স্বস্তির খবর হলো, ঈদের পরের দিন থেকে আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ভোরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎসবের এই সময়ে আকস্মিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
What's Your Reaction?