ঈদের দিন যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। তবে ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলে বৃষ্টি হতে পারে জানান তিনি। সোমবার (২৫ মে) সকালে তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ঈদের দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে। তবে রাজশাহী ও ঢাকার দিকে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেলের দিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। ঈদের দিন রাজধানীতে বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ২৭ তারিখ দিবাগত রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে। ২৮ তারিখ সকালে খুব হালকা, দুই-এক ফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া ঈদের পরদিন ২৯ তারিখে তুলনামূলক বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানান এই আবহাওয়াবিদ। আরএএস/ইএ
ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। তবে ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলে বৃষ্টি হতে পারে জানান তিনি।
সোমবার (২৫ মে) সকালে তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ঈদের দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে। তবে রাজশাহী ও ঢাকার দিকে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।
অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেলের দিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
ঈদের দিন রাজধানীতে বৃষ্টির বিষয়ে তিনি বলেন, ২৭ তারিখ দিবাগত রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে। ২৮ তারিখ সকালে খুব হালকা, দুই-এক ফোঁটা বৃষ্টি হতে পারে।
এছাড়া ঈদের পরদিন ২৯ তারিখে তুলনামূলক বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানান এই আবহাওয়াবিদ।
আরএএস/ইএ
What's Your Reaction?