ঈদের দিন স্মার্টফোনেই ডিএসএলআরের মতো ছবি তুলতে পারবেন

ঈদ মানেই নতুন পোশাক, প্রিয়জনদের সঙ্গে আনন্দ আর অসংখ্য ছবি তোলার মুহূর্ত। সকালবেলার ঈদের নামাজ থেকে শুরু করে বিকেলের আড্ডা সবকিছুই ক্যামেরাবন্দি করতে চান সবাই। কিন্তু অনেক সময় ডিএসএলআর না থাকায় মন মতো ছবি তোলা হয় না। তবে চিন্তার কিছু নেই এখনকার স্মার্টফোন দিয়েই কিছু কৌশল মেনে চললে আপনি তুলতে পারবেন প্রায় ডিএসএলআরের মতোই চমৎকার ছবি। চলুন জেনে নেওয়া যাক সেই সহজ কিন্তু কার্যকর কিছু টিপস। ভালো ছবি তুলতে দামি ক্যামেরা নয়, দরকার সঠিক কৌশল আর একটু সচেতনতা। এই ঈদে স্মার্টফোন দিয়েই ধরে রাখুন আপনার সুন্দর মুহূর্তগুলো যা হয়ে থাকবে আজীবনের স্মৃতি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার স্মার্টফোনেই ভালো ছবি তুলতে পারবেন তার কৌশল- ১. প্রথমেই আলোকে গুরুত্ব দিন। ভালো ছবি তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক আলো। চেষ্টা করুন প্রাকৃতিক আলোতে ছবি তুলতে, বিশেষ করে সকাল বা বিকেলের নরম আলোতে। সরাসরি তীব্র রোদ এড়িয়ে ছায়াযুক্ত জায়গা বেছে নিন। এতে ছবির রং ও স্কিন টোন আরও সুন্দর দেখাবে। ২. ক্যামেরার লেন্স পরিষ্কার রাখুন। অনেক সময় আমরা খেয়ালই করি না যে ফোনের লেন্সে ধুলা বা আঙুলের ছাপ লেগে আছে, যা ছবির মান নষ্ট করে।

ঈদের দিন স্মার্টফোনেই ডিএসএলআরের মতো ছবি তুলতে পারবেন

ঈদ মানেই নতুন পোশাক, প্রিয়জনদের সঙ্গে আনন্দ আর অসংখ্য ছবি তোলার মুহূর্ত। সকালবেলার ঈদের নামাজ থেকে শুরু করে বিকেলের আড্ডা সবকিছুই ক্যামেরাবন্দি করতে চান সবাই। কিন্তু অনেক সময় ডিএসএলআর না থাকায় মন মতো ছবি তোলা হয় না। তবে চিন্তার কিছু নেই এখনকার স্মার্টফোন দিয়েই কিছু কৌশল মেনে চললে আপনি তুলতে পারবেন প্রায় ডিএসএলআরের মতোই চমৎকার ছবি। চলুন জেনে নেওয়া যাক সেই সহজ কিন্তু কার্যকর কিছু টিপস।

ভালো ছবি তুলতে দামি ক্যামেরা নয়, দরকার সঠিক কৌশল আর একটু সচেতনতা। এই ঈদে স্মার্টফোন দিয়েই ধরে রাখুন আপনার সুন্দর মুহূর্তগুলো যা হয়ে থাকবে আজীবনের স্মৃতি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার স্মার্টফোনেই ভালো ছবি তুলতে পারবেন তার কৌশল-

১. প্রথমেই আলোকে গুরুত্ব দিন। ভালো ছবি তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক আলো। চেষ্টা করুন প্রাকৃতিক আলোতে ছবি তুলতে, বিশেষ করে সকাল বা বিকেলের নরম আলোতে। সরাসরি তীব্র রোদ এড়িয়ে ছায়াযুক্ত জায়গা বেছে নিন। এতে ছবির রং ও স্কিন টোন আরও সুন্দর দেখাবে।

২. ক্যামেরার লেন্স পরিষ্কার রাখুন। অনেক সময় আমরা খেয়ালই করি না যে ফোনের লেন্সে ধুলা বা আঙুলের ছাপ লেগে আছে, যা ছবির মান নষ্ট করে। ছবি তোলার আগে একবার নরম কাপড় দিয়ে লেন্স মুছে নিলে ছবির স্বচ্ছতা অনেক বেড়ে যায়।

৩. গ্রিডলাইন ব্যবহার করুন। স্মার্টফোনের ক্যামেরা সেটিংসে ‘গ্রিড’ অপশন চালু করে নিন। এতে ‘রুল অব থার্ডস’ অনুসরণ করে ফ্রেম সাজানো সহজ হয় এবং ছবি আরও ব্যালান্সড ও প্রফেশনাল দেখায়।

৪. পোর্ট্রেট মোড ব্যবহার করুন। ঈদের দিনে নতুন পোশাকে নিজের বা প্রিয়জনদের ছবি তুলতে পোর্ট্রেট মোড দারুণ কাজ করে। এতে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে সাবজেক্টকে আরও ফোকাসড ও আকর্ষণীয় করে তোলে যা ডিএসএলআর ছবির মতোই অনুভূতি দেয়।

৫. ক্যামেরা স্থির রাখুন। ঝাপসা ছবি এড়াতে ছবি তোলার সময় হাত স্থির রাখুন। প্রয়োজনে দুই হাতে ফোন ধরুন বা কোনো স্থির জায়গায় ভর দিয়ে ছবি তুলুন। টাইমার ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়।

৬. জুম না করে কাছে যান। ডিজিটাল জুম ব্যবহার করলে ছবির কোয়ালিটি কমে যায়। তাই সম্ভব হলে সাবজেক্টের কাছে গিয়ে ছবি তুলুন। এতে ছবির ডিটেইলস আরও পরিষ্কার থাকবে।

৭. এইচডিআর মোড ব্যবহার করুন। আলো-ছায়ার ভারসাম্য রাখতে এইচডিআর মোড ব্যবহার করতে পারেন। এতে একই ছবির উজ্জ্বল ও অন্ধকার অংশগুলো সুন্দরভাবে ব্যালান্স হয়।

৮. এডিটিংয়ের ছোঁয়া দিন। ছবি তোলার পর সামান্য এডিট করলে ছবির সৌন্দর্য আরও বাড়ে। ব্রাইটনেস, কনট্রাস্ট, স্যাচুরেশন একটু ঠিক করে নিলেই ছবিতে প্রফেশনাল লুক চলে আসে।

আরও পড়ুন
ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে
ঈদে গ্রামে যাবেন, সঙ্গে গাড়ি-বাইকের যেসব কাগজপত্র রাখবেন

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow