ঈদের দিনে এক যুবককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । শনিবার (২১ মার্চ) শাহজাদপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত সোহেল উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের আজাদের ছেলে। জানা গেছে, শনিবার সকালে সোহেলকে (২৩) গলা কেটে ধান ক্ষেতের মধ্যে ফেলে রাখে দুর্বৃত্তরা । পরে পুলিশকে খবর দিলে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই এরশাদ আলী জানান, সোহেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মীয়স্বজনদের মাঝে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এদিকে পবিত্র ঈদের দিন এ হত্যাকাণ্ডটিকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঈদের দিনে এক যুবককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । শনিবার (২১ মার্চ) শাহজাদপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত সোহেল উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের আজাদের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে সোহেলকে (২৩) গলা কেটে ধান ক্ষেতের মধ্যে ফেলে রাখে দুর্বৃত্তরা । পরে পুলিশকে খবর দিলে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই এরশাদ আলী জানান, সোহেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মীয়স্বজনদের মাঝে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

এদিকে পবিত্র ঈদের দিন এ হত্যাকাণ্ডটিকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow