ঈদের দিনে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

ফরিদপুরের আলফাডাঙ্গার বানায় ঈদের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আরাজী বানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। জিহাদ একই ইউনিয়নের শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, আলফাডাঙ্গার শিয়ালদী গ্রামের ফুফাতো ভাই রনির মোটরসাইকেলযোগে ঈদের নামাজ শেষে ঘুরতে বের হয় জিহাদ। ঘোরাঘুরির এক পর্যায়ে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানায় পৌঁছালে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ইটভাটার ট্রলিতে পরিবাহনকৃত মাটি ঝরে পড়ায় দুদিনের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছালে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মারাত্মক আহত হন জিহাদ। তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় বলেন,

ঈদের দিনে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

ফরিদপুরের আলফাডাঙ্গার বানায় ঈদের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আরাজী বানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। জিহাদ একই ইউনিয়নের শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, আলফাডাঙ্গার শিয়ালদী গ্রামের ফুফাতো ভাই রনির মোটরসাইকেলযোগে ঈদের নামাজ শেষে ঘুরতে বের হয় জিহাদ। ঘোরাঘুরির এক পর্যায়ে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানায় পৌঁছালে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ইটভাটার ট্রলিতে পরিবাহনকৃত মাটি ঝরে পড়ায় দুদিনের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছালে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মারাত্মক আহত হন জিহাদ। তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জিহাদ শেখ মারা যান।

এন কে বি নয়ন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow