ঈদের নামাজ কাদের ওপর ওয়াজিব, কাদের নয়
পবিত্র ঈদের দিন মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ইবাদতের এক বিশেষ মুহূর্ত। এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হলো ঈদের নামাজ। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, ঈদের নামাজ কি সবার ওপরই ওয়াজিব, নাকি নির্দিষ্ট কিছু মানুষের ওপর? ইসলামি শরিয়তের আলোচনায় এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। ফিকহের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, কোন মুসলমানের ওপর ঈদের নামাজ ওয়াজিব এবং কারা এ বিধানের আওতার বাইরে থাকবেন। সেই আলোচনাই সংক্ষেপে তুলে ধরা হলো। যাদের ওপর ওয়াজিব শরিয়তের ভাষ্যমতে, যাদের ওপর জুমার নামাজ ফরজ, তাদের ওপর ঈদের নামাজ ওয়াজিব। অর্থাৎ, প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন, যেসকল মুসলিম পুরুষ জামাতে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের সক্ষমতা রাখে, তাদেরকে ঈদের নামাজ পড়তে হবে। (আলমুহীতুল বুরহানী : ২/৪৭৬, বাদায়েউস সানায়ে : ১/৬১৭, শরহুল মুনইয়া : পৃ. ৫৬৫) যাদের ওপর ওয়াজিব নয় ১. মহিলাদের ওপর ঈদের নামাজ ওয়াজিব নয়। অনুরূপ এমন অসুস্থ পুরুষ, যে ঈদগাহে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের সক্ষমতা রাখে না, তার ওপরও ঈদের নামাজ ওয়াজিব নয়। (কিতাবুল আছল : ১/৩২
পবিত্র ঈদের দিন মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ইবাদতের এক বিশেষ মুহূর্ত। এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি হলো ঈদের নামাজ।
তবে অনেকের মনে প্রশ্ন জাগে, ঈদের নামাজ কি সবার ওপরই ওয়াজিব, নাকি নির্দিষ্ট কিছু মানুষের ওপর? ইসলামি শরিয়তের আলোচনায় এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
ফিকহের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, কোন মুসলমানের ওপর ঈদের নামাজ ওয়াজিব এবং কারা এ বিধানের আওতার বাইরে থাকবেন। সেই আলোচনাই সংক্ষেপে তুলে ধরা হলো।
| যাদের ওপর ওয়াজিব |
| শরিয়তের ভাষ্যমতে, যাদের ওপর জুমার নামাজ ফরজ, তাদের ওপর ঈদের নামাজ ওয়াজিব। অর্থাৎ, প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন, যেসকল মুসলিম পুরুষ জামাতে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের সক্ষমতা রাখে, তাদেরকে ঈদের নামাজ পড়তে হবে। (আলমুহীতুল বুরহানী : ২/৪৭৬, বাদায়েউস সানায়ে : ১/৬১৭, শরহুল মুনইয়া : পৃ. ৫৬৫) |
| যাদের ওপর ওয়াজিব নয় |
|
১. মহিলাদের ওপর ঈদের নামাজ ওয়াজিব নয়। অনুরূপ এমন অসুস্থ পুরুষ, যে ঈদগাহে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের সক্ষমতা রাখে না, তার ওপরও ঈদের নামাজ ওয়াজিব নয়। (কিতাবুল আছল : ১/৩২৩, মাবসূত-সারাখসী : ২/৪০, আলমুহীতুল বুরহানী : ২/৪৮৫, বাদায়েউস সানায়ে : ১/৬১৭) ২. মুসাফির তথা যে ৪৮ মাইল বা ৭৮ কি. মি. দূরত্বে যাওয়ার উদ্দেশে নিজ এলাকা ত্যাগ করেছে, এমন ব্যক্তির ওপর ঈদের নামাজ ওয়াজিব নয়। তবে সে যদি ঈদের নামাজ পড়ে, তাহলে তা সহিহ হবে এবং এর সওয়াবও পাবে। (আততাজরীদ-কুদুরী : ২/৯৮১, বাদায়েউস সানায়ে : ১/৬১৭, আযযাখীরাতুল বুরহানিয়া : ২/৩৯৬) এ ছাড়া হজের সফরে থাকা লোকদের জন্য ঈদুল আজহার নামাজের বিধান নেই। (আজযাখিরাতুল বুরহানিয়া : ২/৩৯৪) |
What's Your Reaction?