ঈদের পর প্রথম কার্যদিবস: শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দেশের শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হয়েছে। ঈদের পর প্রথম কার্যদিবস সোমবার (১ জুন) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম আধাঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়ছে। সেই সঙ্গে লেনদেনের গতিও ভালো রয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। ফলে মূল্যসূচকও ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। সেই সঙ্গে লেনদেনের গতিও ভালো দেখা যাচ্ছে। এর আগে, ঈদের ছুটি শুরু হওয়ার আগে শেয়ারবাজার টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে। এ পরিস্থিতিতে ঈদের ছুটি শেষে সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের ৩০ মিনিটের মাথায় ডি

ঈদের পর প্রথম কার্যদিবস: শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থান

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দেশের শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হয়েছে। ঈদের পর প্রথম কার্যদিবস সোমবার (১ জুন) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম আধাঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়ছে। সেই সঙ্গে লেনদেনের গতিও ভালো রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। ফলে মূল্যসূচকও ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। সেই সঙ্গে লেনদেনের গতিও ভালো দেখা যাচ্ছে।

এর আগে, ঈদের ছুটি শুরু হওয়ার আগে শেয়ারবাজার টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে। এ পরিস্থিতিতে ঈদের ছুটি শেষে সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে।

লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের ৩০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর দাম বাড়ার তালিকা আরও বড় হয়। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বেড়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোমবার সকাল ১০টা ৫৪ মিনিটে ডিএসইতে ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৭টির। আর ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৫৩ কোটি ১৭ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৪৮ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৫৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।

এমএএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow