ঈদের বিশেষ আয়োজনে রাখুন বিফ কোফতা সালাদ

ঈদের খাবারের আয়োজনে গরুর মাংসের নানা পদ যেন থাকবেই। তবে একই ধরনের ভারী খাবারের ভিড়ে যদি একটু ভিন্ন স্বাদের, স্বাস্থ্যকর আর আকর্ষণীয় কিছু রাখা যায়, তাহলে অতিথি আপ্যায়নও হয়ে ওঠে আরও বিশেষ। নরম ও রসালো বিফ কোফতার সঙ্গে টাটকা সবজি, লেবুর হালকা টক আর মসলার দারুণ মিশেলে তৈরি বিফ কোফতা সালাদ হতে পারে আপনার ঈদের টেবিলের অন্যতম আকর্ষণ। সুস্বাদু এই পদটি যেমন পেট ভরাবে, তেমনি এনে দেবে ভিন্ন স্বাদের তৃপ্তিও। রইলো রেসিপি- উপকরণ কোফতার জন্য গরুর মাংসের কিমা ২ টেবিল চামচআদা বাটা ১ টেবিল চামচরসুন বাটা ১ টেবিল চামচপেঁয়াজ মিহি কুচি- ২ টেবিল চামচকাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচকাবাব মসলা ১ চা-চামচলবণ স্বাদমতো সসের জন্য চিলি সস ২ টেবিল চামচটমেটো কেচাপ ৩ টেবিল চামচসয়া সস ১ টেবিল চামচওয়েস্টার সস ১ টেবিল চামচব্রাউন সুগার ১ টেবিল চামচলবণ স্বাদমতোগোলমরিচের গুঁড়া আধা চা-চামচলেবুর রস ১ চা-চামচ ড্রেসিং এর জন্য কাজুবাদাম ভাজা আধা কাপপেঁয়াজ কুচি ১ টেবিল চামচটমেটো কুচি আধা কাপশসা কুচি ১ কাপক্যাপসিকাম স্লাইস করা সিকি কাপ আরও পড়ুন: ঘরেই রাঁধুন রেস্টুরেন্ট স্টাইলের নেহারি মারাঠিদের থেচা-বিফ খেয়েছেন কখনো? রইলো রেসিপি এই ঈদ

ঈদের বিশেষ আয়োজনে রাখুন বিফ কোফতা সালাদ

ঈদের খাবারের আয়োজনে গরুর মাংসের নানা পদ যেন থাকবেই। তবে একই ধরনের ভারী খাবারের ভিড়ে যদি একটু ভিন্ন স্বাদের, স্বাস্থ্যকর আর আকর্ষণীয় কিছু রাখা যায়, তাহলে অতিথি আপ্যায়নও হয়ে ওঠে আরও বিশেষ।

নরম ও রসালো বিফ কোফতার সঙ্গে টাটকা সবজি, লেবুর হালকা টক আর মসলার দারুণ মিশেলে তৈরি বিফ কোফতা সালাদ হতে পারে আপনার ঈদের টেবিলের অন্যতম আকর্ষণ। সুস্বাদু এই পদটি যেমন পেট ভরাবে, তেমনি এনে দেবে ভিন্ন স্বাদের তৃপ্তিও। রইলো রেসিপি-

উপকরণ

কোফতার জন্য

গরুর মাংসের কিমা ২ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
পেঁয়াজ মিহি কুচি- ২ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ
কাবাব মসলা ১ চা-চামচ
লবণ স্বাদমতো

সসের জন্য

চিলি সস ২ টেবিল চামচ
টমেটো কেচাপ ৩ টেবিল চামচ
সয়া সস ১ টেবিল চামচ
ওয়েস্টার সস ১ টেবিল চামচ
ব্রাউন সুগার ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
লেবুর রস ১ চা-চামচ

ড্রেসিং এর জন্য

কাজুবাদাম ভাজা আধা কাপ
পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
টমেটো কুচি আধা কাপ
শসা কুচি ১ কাপ
ক্যাপসিকাম স্লাইস করা সিকি কাপ

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে কোফতা তৈরির জন্য দেওয়া সব উপকরণ ভালোভাবে একসঙ্গে মেখে নিন। এরপর নিজের পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারি আকারে কোফতা তৈরি করুন। চুলায় তেল গরম করে কোফতাগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

অন্য একটি পাত্রে সসের উপকরণগুলো একত্রে মিশিয়ে মসৃণ সস তৈরি করে নিন। সবশেষে ভাজা কোফতা, প্রস্তুত করা সস এবং সালাদের ড্রেসিং একসঙ্গে আলতোভাবে মিশিয়ে পরিবেশন করুন সুস্বাদু বিফ কোফতা সালাদ।

জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow