ঈদের ৭ দিন ছুটি শেষে সোমবার খুলছে অফিস
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আগামী সোমবার (১ জুন) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খুলছে। একই দিনে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারও স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে সরকার ঈদ উপলক্ষে ৬ দিনের সরকারি ছুটি নির্ধারণ করেছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হলে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটি কার্যকর হয়, যা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চলে। ছুটির আওতায় সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও কার্যত বন্ধ ছিল। ছুটির আগে ২৩ মে (শনিবার) নিয়মিত কার্যদিবস হিসেবে অফিস ও শেয়ারবাজারে লেনদেন অনুষ্ঠিত হয়। শেয়ারবাজারের কার্যক্রম সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, ছুটি শেষে ১ জুন থেকে আগের নিয়মে লেনদেন শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত ট্রেডিং চলবে। এর ফলে ঈদের ছুটি শেষে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে আবার চালু হতে যাচ্ছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আগামী সোমবার (১ জুন) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খুলছে। একই দিনে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারও স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।
ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে সরকার ঈদ উপলক্ষে ৬ দিনের সরকারি ছুটি নির্ধারণ করেছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হলে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটি কার্যকর হয়, যা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চলে।
ছুটির আওতায় সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও কার্যত বন্ধ ছিল। ছুটির আগে ২৩ মে (শনিবার) নিয়মিত কার্যদিবস হিসেবে অফিস ও শেয়ারবাজারে লেনদেন অনুষ্ঠিত হয়।
শেয়ারবাজারের কার্যক্রম সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, ছুটি শেষে ১ জুন থেকে আগের নিয়মে লেনদেন শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত ট্রেডিং চলবে।
এর ফলে ঈদের ছুটি শেষে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে আবার চালু হতে যাচ্ছে।
What's Your Reaction?