ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজারসংলগ্ন কাঁচামাটিয়া নদের উপর একটি সেতুর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজারের ব্রিজসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়। যুবকের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘাড়ে ৬ ইঞ্চি গভীরতার কোপের দাগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, যুবকের মরদেহে আঘাতে চিহ্ন দেখা গেছে। তাদের প্রশ্ন যদি ওই যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে কে বা কারা তাকে মারলো? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন সেতুর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় এসআই মুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত থেকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম ঘট

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজারসংলগ্ন কাঁচামাটিয়া নদের উপর একটি সেতুর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজারের ব্রিজসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়। যুবকের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘাড়ে ৬ ইঞ্চি গভীরতার কোপের দাগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, যুবকের মরদেহে আঘাতে চিহ্ন দেখা গেছে। তাদের প্রশ্ন যদি ওই যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে কে বা কারা তাকে মারলো? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন সেতুর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ সময় এসআই মুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত থেকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ জন্য ময়মনসিংহ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কী কারণে এবং কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তিকে প্রায়ই উপজেলার বিভিন্ন বাজারে ভবঘুরের মতো ঘোরাফেরা করতে দেখা যেত। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow