ঈশ্বরগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ। মঙ্গলবার (৩ মার্চ/২০২৬) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানাধীন পৌর বাজার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি। গ্রেফতার ব্যক্তি মোঃ আজিজুল মিয়া (২২)। তার কাছ থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঈশ্বরগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ। মঙ্গলবার (৩ মার্চ/২০২৬) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানাধীন পৌর বাজার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি।

গ্রেফতার ব্যক্তি মোঃ আজিজুল মিয়া (২২)। তার কাছ থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow