ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে মাছ ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই
পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে ঈশ্বরদী-পাবনা সড়কের হারুখালী মাঠের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মাছ ব্যবসায়ীরা জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে ঈশ্বরদীর লালন শাহ সেতু পার হয়ে বিরতি নেন তারা। এসময় দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে মাদকদ্রব্য আছে বলে তল্লাশি শুরু করে। পরে মাদক না পেয়ে সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগটি নজরে আসে তাদের। পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে ব্যাগটি তল্লাশির কথা বলে ফাঁড়ির দিকে না গিয়ে নির্জন হারুখালী মাঠের দিকে রাস্তা পরিবর্তন করায় প্রতিবাদ করেন ব্যবসায়ীরা। পরে ধারালো চাকু ধরে ভয় দেখিয়ে মাছ বিক্রির পুরোটাই কেড়ে নেয় ছিনতাইকারীরা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত চলমান। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। শেখ মহসীন/এনএইচআর
পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে ঈশ্বরদী-পাবনা সড়কের হারুখালী মাঠের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাছ ব্যবসায়ীরা জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে ঈশ্বরদীর লালন শাহ সেতু পার হয়ে বিরতি নেন তারা। এসময় দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে মাদকদ্রব্য আছে বলে তল্লাশি শুরু করে। পরে মাদক না পেয়ে সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগটি নজরে আসে তাদের।
পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে ব্যাগটি তল্লাশির কথা বলে ফাঁড়ির দিকে না গিয়ে নির্জন হারুখালী মাঠের দিকে রাস্তা পরিবর্তন করায় প্রতিবাদ করেন ব্যবসায়ীরা। পরে ধারালো চাকু ধরে ভয় দেখিয়ে মাছ বিক্রির পুরোটাই কেড়ে নেয় ছিনতাইকারীরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত চলমান। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
শেখ মহসীন/এনএইচআর
What's Your Reaction?