উইকেট ছুড়ে দিচ্ছেন ব্যাটাররা, পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে দুজনই ফিফটি করে উইকেট ছুড়ে দিয়ে ফিরে গেছেন। ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩১ রান। ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৭ রান। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। ফিফটি পুর্ণ করার পরই আউট হয়ে ফেরেন তামিম। জিম্বাবুয়ের পার্ট-টাইম বোলার ব্রায়ান বেনেটের বলে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার। এর আগে ৭০ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তামিম আউট হওয়ার পর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন হৃদয়। কিন্তু হুট করেই তিনি ক্যাচ তুলে দিলেন! এর আগে করেন ৯০ বলে ৬০ রান। এরপর দলকে আরও বিপদে ফেলে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। ব্লেসিং মুজারাবানির বলে মিড অনে ক্যাচ দিয়েছেন ৯ বলে ৭ রান করে। এরপর বোলারের ফাদে পা দিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন সোহান। ৪১ বলে ৩৮ রান করেন তিনি। এসকেডি/আইএইচএস/

উইকেট ছুড়ে দিচ্ছেন ব্যাটাররা, পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে দুজনই ফিফটি করে উইকেট ছুড়ে দিয়ে ফিরে গেছেন। ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩১ রান। ৩ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১৭ রান। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

ফিফটি পুর্ণ করার পরই আউট হয়ে ফেরেন তামিম। জিম্বাবুয়ের পার্ট-টাইম বোলার ব্রায়ান বেনেটের বলে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার। এর আগে ৭০ বলে ৫১ রানের ইনিংস খেলেন।

তামিম আউট হওয়ার পর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন হৃদয়। কিন্তু হুট করেই তিনি ক্যাচ তুলে দিলেন! এর আগে করেন ৯০ বলে ৬০ রান।

এরপর দলকে আরও বিপদে ফেলে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। ব্লেসিং মুজারাবানির বলে মিড অনে ক্যাচ দিয়েছেন ৯ বলে ৭ রান করে। এরপর বোলারের ফাদে পা দিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন সোহান। ৪১ বলে ৩৮ রান করেন তিনি।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow