উইল ইয়াংকে সাজঘরে ফেরালেন নাহিদ রানা
গতিতারকা নাহিদ রানাকে নিয়ে বরাবরই শঙ্কিত নিউজিল্যান্ড দল। সেই ভয়টাকে ভালোই কাজে লাগাচ্ছেন নাহিদ। তৃতীয় ওয়ানডেতে উইল ইয়াংকে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে নিলেন তিনি। দলীয় ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারালো কিউইরা। আউট হওয়ার আগে ১৯ রান করেন তিনি। গড়েছিলেন ৪৬ রানের জুটি নিক কেলির সঙ্গে। ১৪৬ কিলোমিটার গতির বলে পরাস্ত হয়েছেন ইয়াং। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন কুমার দাসের গ্লাভসে। এর আগে, উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাসের ক্যাচ বানিয়েই দলীয় ৮ রানে নিকোলসকে সাজঘরে ফেরত পাঠান মোস্তাফিজুর রহমান। এখন ৩০ রানে অপরাজিত আছেন নিক কেলি। জেতার জন্য এখনও ২১২ রান দরকার কিউইদের। আইএন
গতিতারকা নাহিদ রানাকে নিয়ে বরাবরই শঙ্কিত নিউজিল্যান্ড দল। সেই ভয়টাকে ভালোই কাজে লাগাচ্ছেন নাহিদ। তৃতীয় ওয়ানডেতে উইল ইয়াংকে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে নিলেন তিনি।
দলীয় ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারালো কিউইরা। আউট হওয়ার আগে ১৯ রান করেন তিনি। গড়েছিলেন ৪৬ রানের জুটি নিক কেলির সঙ্গে।
১৪৬ কিলোমিটার গতির বলে পরাস্ত হয়েছেন ইয়াং। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন কুমার দাসের গ্লাভসে।
এর আগে, উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাসের ক্যাচ বানিয়েই দলীয় ৮ রানে নিকোলসকে সাজঘরে ফেরত পাঠান মোস্তাফিজুর রহমান। এখন ৩০ রানে অপরাজিত আছেন নিক কেলি।
জেতার জন্য এখনও ২১২ রান দরকার কিউইদের।
আইএন
What's Your Reaction?