উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৪
উগান্ডার পূর্বাঞ্চলে স্কুলবাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন শিক্ষার্থীর মৃত্যু হওয়ার পর শনিবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। খবর আনাদোলু এজেন্সির। পুলিশ জানায়, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের একটি বাস কাপচোরওয়া জেলার সিপি ফলস ভ্রমণ শেষে ফেরার পথে বৃহস্পতিবার দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মোট ২২ জন শিক্ষার্থী এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হন। ট্রাফিক পুলিশের মুখপাত্র মাইকেল কানানুরা জানান, বর্তমানে কাপচোরওয়া হাসপাতালে ২৩ জন আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি, তাদের সবাইকে নিরাপদে গেটওয়ে বাসে করে কাম্পালায় ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি রাস্তার পাশে একটি বড় পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এদিকে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের বহনকারী যানবাহনের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে উগান্ডার শিক্ষা মন্ত্রণালয় শুক
উগান্ডার পূর্বাঞ্চলে স্কুলবাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন শিক্ষার্থীর মৃত্যু হওয়ার পর শনিবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। খবর আনাদোলু এজেন্সির।
পুলিশ জানায়, রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের একটি বাস কাপচোরওয়া জেলার সিপি ফলস ভ্রমণ শেষে ফেরার পথে বৃহস্পতিবার দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মোট ২২ জন শিক্ষার্থী এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হন।
ট্রাফিক পুলিশের মুখপাত্র মাইকেল কানানুরা জানান, বর্তমানে কাপচোরওয়া হাসপাতালে ২৩ জন আহত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি, তাদের সবাইকে নিরাপদে গেটওয়ে বাসে করে কাম্পালায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি রাস্তার পাশে একটি বড় পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এদিকে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের বহনকারী যানবাহনের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে উগান্ডার শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার থেকে দেশের সব স্কুলের শিক্ষা সফর ও ভ্রমণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে।
ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী জন মুইয়িংগো বলেন, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষা সফরসংক্রান্ত বিদ্যমান নীতিমালা পুনর্বিবেচনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
What's Your Reaction?