উগান্ডায় টানা ৪০ বছর ক্ষমতায়, আরেক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ

উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসেভেনি সপ্তম মেয়াদের জন্য শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে টানা প্রায় ৪০ বছর ক্ষমতায় থাকার নতুন অধ্যায়ে প্রবেশ করলেন তিনি। খবর আলজাজিরার।  মঙ্গলবার রাজধানী কাম্পালার কলোলো ইন্ডিপেনডেন্স গ্রাউন্ডসে আয়োজিত অনুষ্ঠানে মুসেভেনি শপথ নেন। অনুষ্ঠানে হাজারো সমর্থক তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান। জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ার পর তিনি আবারও ক্ষমতায় ফিরলেন। নির্বাচন চলাকালে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকা, বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণের অভিযোগ ওঠে। উগান্ডার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুসেভেনি ৭১ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ববি উয়াইন ওরফে রবার্ট কিয়াগুলানি পেয়েছেন ২৪ দশমিক ৭২ শতাংশ ভোট। নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

উগান্ডায় টানা ৪০ বছর ক্ষমতায়, আরেক মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ

উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসেভেনি সপ্তম মেয়াদের জন্য শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে টানা প্রায় ৪০ বছর ক্ষমতায় থাকার নতুন অধ্যায়ে প্রবেশ করলেন তিনি। খবর আলজাজিরার। 

মঙ্গলবার রাজধানী কাম্পালার কলোলো ইন্ডিপেনডেন্স গ্রাউন্ডসে আয়োজিত অনুষ্ঠানে মুসেভেনি শপথ নেন। অনুষ্ঠানে হাজারো সমর্থক তাকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান।

জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ার পর তিনি আবারও ক্ষমতায় ফিরলেন। নির্বাচন চলাকালে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকা, বিরোধীদের ভয়ভীতি প্রদর্শন এবং অপহরণের অভিযোগ ওঠে।

উগান্ডার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মুসেভেনি ৭১ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়েছেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ববি উয়াইন ওরফে রবার্ট কিয়াগুলানি পেয়েছেন ২৪ দশমিক ৭২ শতাংশ ভোট। নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow