উগ্রবাদীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক মামুন ৩ দিনের রিমান্ডে
উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কাতার যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক মো. মামুন হোসেনকে (২৬) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান মোল্লা আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড প্রার্থনা করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামির ব্যবহৃত মোবাইল ফোন, অন্যান্য ডিজিটাল ডিভাইস এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার যোগাযোগ ও বার্তা আদান-প্রদানের তথ্য যাচাই করা প্রয়োজন। আরও পড়ুন উগ্রবাদী পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল এছাড়া সম্ভাব্য সহযোগ
উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কাতার যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক মো. মামুন হোসেনকে (২৬) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান মোল্লা আসামিকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড প্রার্থনা করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামির ব্যবহৃত মোবাইল ফোন, অন্যান্য ডিজিটাল ডিভাইস এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার যোগাযোগ ও বার্তা আদান-প্রদানের তথ্য যাচাই করা প্রয়োজন।
এছাড়া সম্ভাব্য সহযোগীদের পরিচয়, অর্থায়নের উৎস, বিদেশ সফরের উদ্দেশ্য এবং কোনো অন্তর্ঘাতমূলক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদঘাটনের জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত সাতদিনের পরিবর্তে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার (১৯ জুলাই) রাতে কাতারগামী অবস্থায় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন ডিটেনশন রুম থেকে মামুন হোসেনকে আইনানুগভাবে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, মোবাইল ফোনসহ কয়েকটি ব্যক্তিগত সামগ্রী জব্দ করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট নথিতে আরও উল্লেখ করা হয়েছে, মামুনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল ও গেন্ডারিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার তথ্যও বর্তমান তদন্তে পর্যালোচনা করা হচ্ছে।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?
