উচ্ছেদ অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে ম্যাজিস্ট্রেটের সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) সকাল ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগের জমিতে নির্মিত মহাসড়কের ঢাকাগামী লেনের চিটাগাং রোড অংশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন পণ্যসামগ্রীর দোকানপাট উচ্ছেদ করেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে অভিযান পরিচালনাকালে হঠাৎ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সহযোগীরা সংঘর্ষে জড়ায়। এদিকে উচ্ছেদকে কেন্দ্র করে নয়, মাইক্রোস্ট্যান্ড নিয়ন্ত্রণ ইস্যুতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা। এ বিষয়ে বক্তব্যের জন্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জাগো নিউজকে জানান, মাইক্রোস্ট্যান্ড নয়, প্রশাসন

উচ্ছেদ অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে ম্যাজিস্ট্রেটের সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগের জমিতে নির্মিত মহাসড়কের ঢাকাগামী লেনের চিটাগাং রোড অংশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন পণ্যসামগ্রীর দোকানপাট উচ্ছেদ করেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে অভিযান পরিচালনাকালে হঠাৎ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সহযোগীরা সংঘর্ষে জড়ায়।

এদিকে উচ্ছেদকে কেন্দ্র করে নয়, মাইক্রোস্ট্যান্ড নিয়ন্ত্রণ ইস্যুতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে বক্তব্যের জন্য নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উচ্ছেদ অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জাগো নিউজকে জানান, মাইক্রোস্ট্যান্ড নয়, প্রশাসনের উচ্ছেদ অভিযানকালে নীলাচল বাস সরানো নিয়ে সংঘর্ষ ঘটে। ছাত্রদলের কাদের নীলাচল বাস কাউন্টার নিয়ন্ত্রণ করে এবং তা নিয়ে বাগবিতণ্ডা হয়, এরপর সামান্য মারামারি। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম বলেন, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নয়, মাইক্রোস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের পূর্বের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি শান্ত করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, উচ্ছেদ নিয়ে কিছু হয়নি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এর আগে আমাদের পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেছে। আমরা এটি নিয়ে কাজ করছি।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জাগো নিউজকে জানান, সংঘর্ষ বলতে আমাদের অভিযান চলাকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। যতটুকু জেনেছিলাম, উচ্ছেদের মালামাল সরানো নিয়ে ঘটেছে। তবে আমি থাকা অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছিল। এটি নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

মো. আকাশ/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow