উচ্ছেদ হওয়া বৃদ্ধের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

রাজধানীর ফুটপাত দখল মুক্ত করতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানে মগবাজারে ৮০ বছর ঊর্ধ্ব নাঈমুদ্দিন নামে এক বৃদ্ধের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও উচ্ছেদ করা হয়। ‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-কে বৃদ্ধ নাঈমুদ্দিনের স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, ‘বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী নিজে নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি আজীবন পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।’ তিনি বলেন, বর্তমানে বৃদ্ধ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হয়েছে। তার বর্তমান অবস্থানের কাছাকাছি, রাজধানীর মগবাজারেই স্থায়ী বাসস্থানসহ অন্যান্য সুবিধা নিশ্চিত কর

উচ্ছেদ হওয়া বৃদ্ধের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

রাজধানীর ফুটপাত দখল মুক্ত করতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানে মগবাজারে ৮০ বছর ঊর্ধ্ব নাঈমুদ্দিন নামে এক বৃদ্ধের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও উচ্ছেদ করা হয়।

‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-কে বৃদ্ধ নাঈমুদ্দিনের স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, ‘বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী নিজে নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি আজীবন পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।’

তিনি বলেন, বর্তমানে বৃদ্ধ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হয়েছে। তার বর্তমান অবস্থানের কাছাকাছি, রাজধানীর মগবাজারেই স্থায়ী বাসস্থানসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, একটি মানবিক প্রতিবেদন থেকেই শুরু হওয়া এই উদ্যোগ এখন রূপ নিয়েছে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow