উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সতর্ক দক্ষিণ কোরিয়া ও জাপান
উত্তর কোরিয়া পূর্ব সাগরের (ইস্ট সি বা সি অব জাপান) দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বৃহস্পতিবার জানায়, উৎক্ষেপণটি শনাক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর আনাদোলু এজেন্সির। পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে এতে জাপানের আশপাশের কোনো এলাকায় ক্ষয়ক্ষতি বা প্রভাব পড়ার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশ দেন। পাশাপাশি বিমান ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ২৫ জুন উত্তর কোরিয়া একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র , নতুন মাল্টিপল রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সাম্প্রতিক এই উৎক্ষেপণের ফলে কোরীয় উপদ্বীপ এবং পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়
উত্তর কোরিয়া পূর্ব সাগরের (ইস্ট সি বা সি অব জাপান) দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বৃহস্পতিবার জানায়, উৎক্ষেপণটি শনাক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর আনাদোলু এজেন্সির।
পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে এতে জাপানের আশপাশের কোনো এলাকায় ক্ষয়ক্ষতি বা প্রভাব পড়ার তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশ দেন। পাশাপাশি বিমান ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ জুন উত্তর কোরিয়া একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র , নতুন মাল্টিপল রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
সাম্প্রতিক এই উৎক্ষেপণের ফলে কোরীয় উপদ্বীপ এবং পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
What's Your Reaction?