উত্তরায় বাসা থেকে জাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবিত মাহমুদ শাওন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া। ইখলাস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করা যাবে। এদিকে, একই বিভাগের ৪৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবিত মাহমুদ শাওন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুরাগ থানার ডিউটি অফিসার এসআই ইখলাস মিয়া।
ইখলাস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করা যাবে।
এদিকে, একই বিভাগের ৪৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন।
What's Your Reaction?