উত্তরায় বাসা ভাড়া নিয়ে কেটামিন তৈরি, ৩ চীনা নাগরিক গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় ভাড়া বাড়িতে গোপনে ভয়ানক মাদক কেটামিন তৈরির ল্যাব চালাতেন তিন চীনা নাগরিক। বুধবার (২৫ মার্চ) রাতভর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬ কেজি ৩০০ গ্রাম কেটামিন ও বিপুল কাঁচামালসহ ওই তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এ ঘটনায় টঙ্গি পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন- লি বিন, জু ঝি ও চুনসেং ইয়াং। তারা উত্তরা ১০ নম্বর সেক্টরের ১/এ সড়কের ২৯ নম্বর বাসাটিতে সাত-আট মাস ধরে অবস্থান করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে একটি সম্পূর্ণ ল্যাবরেটরি পাওয়া যায় যেখানে সালফিউরিক অ্যাসিড, ইথানল, লোকাল মেডিসিন, বিকার, ফানেল, হিটার, ডিজিটাল মিটার, অ্যাপ্রোন, গ্লাভস ও মাস্কসহ কেটামিন তৈরির সব সরঞ্জাম ছিল। ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় ছিল না। ভেতরে ঢুকতেই পুরো একটি মাদক ল্যাব চোখে পড়ে। গ্রেপ্তার তিনজন কেটামিন তৈরিতে দক্ষ। তিনি জানান, প্রথমে একটি কুরিয়ার সার্ভিসের সূত্র ধরে কেটামিন
রাজধানীর উত্তরায় ভাড়া বাড়িতে গোপনে ভয়ানক মাদক কেটামিন তৈরির ল্যাব চালাতেন তিন চীনা নাগরিক। বুধবার (২৫ মার্চ) রাতভর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬ কেজি ৩০০ গ্রাম কেটামিন ও বিপুল কাঁচামালসহ ওই তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এ ঘটনায় টঙ্গি পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- লি বিন, জু ঝি ও চুনসেং ইয়াং। তারা উত্তরা ১০ নম্বর সেক্টরের ১/এ সড়কের ২৯ নম্বর বাসাটিতে সাত-আট মাস ধরে অবস্থান করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে একটি সম্পূর্ণ ল্যাবরেটরি পাওয়া যায় যেখানে সালফিউরিক অ্যাসিড, ইথানল, লোকাল মেডিসিন, বিকার, ফানেল, হিটার, ডিজিটাল মিটার, অ্যাপ্রোন, গ্লাভস ও মাস্কসহ কেটামিন তৈরির সব সরঞ্জাম ছিল।
ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় ছিল না। ভেতরে ঢুকতেই পুরো একটি মাদক ল্যাব চোখে পড়ে। গ্রেপ্তার তিনজন কেটামিন তৈরিতে দক্ষ।
তিনি জানান, প্রথমে একটি কুরিয়ার সার্ভিসের সূত্র ধরে কেটামিন উদ্ধার করা হয়। সেখানকার সিসিটিভি ফুটেজ ও প্রেরকের তথ্যের সূত্র ধরেই উত্তরা এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, এই চক্রকে ধরতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি চালানো হয়েছে। গত রমজানেও আমরা কয়েক দিন এলাকায় সেহরি করেছি। তারা ব্যথানাশক ও স্লিমিং ওষুধ প্রক্রিয়াজাত করে কেটামিন বানাত।
ডিএনসির এই কর্মকর্তা, চীনা নাগরিকদের একটি বড় নেটওয়ার্কের সঙ্গে এই ল্যাব সংযুক্ত ছিল। এসব মাদক সাউন্ড বক্স, খেলনা ও অন্যান্য সামগ্রীর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে শ্রীলঙ্কা ও চীনে পাঠানো হতো।
ভবনের বাসিন্দা রুহুল আমিন বলেন, ওরা এখানে মাসের পর মাস থাকত, কিন্তু কখনো মিশত না। রাতে ফ্ল্যাট থেকে বিকট শব্দ হতো। আমরা ভাবতাম হয়তো কোনো মেশিন চলছে, কিন্তু মাদক তৈরি হচ্ছে বুঝিনি।
উপপরিচালক মেহেদী হাসান বলেন, কেটামিন তৈরির কাঁচামাল কোথা থেকে আসত, ওষুধ কোম্পানির কেউ জড়িত কি না সবই তদন্তে বের হবে।
গ্রেপ্তারের পর তিন বিদেশি নাগরিককে রিমান্ডে নিয়ে তাদের নেটওয়ার্ক ও চোরাচালান রুট খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
What's Your Reaction?