উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ
উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবিলায় আসিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) সব সদস্য দেশের সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টিএসি চুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি, জলবায়ুজনিত দুর্যোগ, সাইবার হামলা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার বিঘ্নের মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা ব্যবস্থা গড়ে তোলার মতো বাস্তবসম্মত ও সমন্বিত উদ্যোগ বৈশ্বিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরও পড়ুন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)- নির্ভর সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) ছড়িয়ে পড়ার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ক
উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবিলায় আসিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) সব সদস্য দেশের সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টিএসি চুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি, জলবায়ুজনিত দুর্যোগ, সাইবার হামলা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার বিঘ্নের মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবিলা ব্যবস্থা গড়ে তোলার মতো বাস্তবসম্মত ও সমন্বিত উদ্যোগ বৈশ্বিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)- নির্ভর সাইবার অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) ছড়িয়ে পড়ার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কেও বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
পাঁচ দশক আগে আসিয়ান অঞ্চলে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে টিএসি চুক্তি সই হয়। বাংলাদেশ ২০০৭ সালে এ চুক্তিতে যোগ দিয়ে আসিয়ানের নীতিভিত্তিক কাঠামোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পৃক্ত হওয়া দক্ষিণ এশিয়ার প্রথম দিকের দেশগুলোর একটি।
টিএসি সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।
এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং সার্কুলার অর্থনীতিসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছেন। তিনি সেখানে ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
এমইউ/কেএসআর
What's Your Reaction?
