উদ্ধারের পরও শুরু হয়নি ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল
জামালপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করা হলেও এখনো স্বাভাবিক হয়নি ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল। একইসঙ্গে উদ্ধার কাজে যাওয়ার পথে রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে ট্রেনটি উদ্ধারে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়ে পড়ে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আরও পড়ুন লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত তিনি জাগো নিউজকে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে এর পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওসি জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়ে আটকা পড়লে কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। পরে রিলিফ ট্রে
জামালপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করা হলেও এখনো স্বাভাবিক হয়নি ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল। একইসঙ্গে উদ্ধার কাজে যাওয়ার পথে রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে ট্রেনটি উদ্ধারে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে এর পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়ে আটকা পড়লে কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। পরে রিলিফ ট্রেনের একটি অংশ ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করা সম্ভব হয়। তবে এখনো রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। বর্তমানে লাইনচ্যুত রিলিফ ট্রেন উদ্ধারের কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন পর্যবেক্ষণ করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রিলিফ ট্রেন উদ্ধার এবং রেললাইনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।
হোসাইন সুলভ/এফএ/এএসএম
What's Your Reaction?
