উদ্বৃত্ত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি চিপস কারখানা হবে

উত্তরবঙ্গের উদ্বৃত্ত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরকারি হিমাগার ও আলুর চিপস কারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, কৃষকের উৎপাদিত আলু যাতে নষ্ট না হয়, তারা যাতে ন্যায্য দাম পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। শুক্রবার (১ মে) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ হলরুমে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উন্নত দেশগুলোতে সবচেয়ে সম্মানজনক পেশাগুলোর একটি শ্রমিকের পেশা। সেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের চেয়েও একজন লরিচালকের আয় বেশি হতে পারে। অর্থাৎ যার কায়িক শ্রম যত বেশি, তার মূল্যায়নও তত বেশি। এসময় তিনি বলেন, জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ধরনের ব্যাগ, পোশাক ও জুতা দেওয়া হবে, যাতে শিশুরা ছোটবেলা থেকেই বৈষম্যের শিকার না হয়। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, রফিকুল ইসল

উদ্বৃত্ত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি চিপস কারখানা হবে

উত্তরবঙ্গের উদ্বৃত্ত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরকারি হিমাগার ও আলুর চিপস কারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

তিনি বলেন, কৃষকের উৎপাদিত আলু যাতে নষ্ট না হয়, তারা যাতে ন্যায্য দাম পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

শুক্রবার (১ মে) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ হলরুমে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উন্নত দেশগুলোতে সবচেয়ে সম্মানজনক পেশাগুলোর একটি শ্রমিকের পেশা। সেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের চেয়েও একজন লরিচালকের আয় বেশি হতে পারে। অর্থাৎ যার কায়িক শ্রম যত বেশি, তার মূল্যায়নও তত বেশি।

এসময় তিনি বলেন, জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ধরনের ব্যাগ, পোশাক ও জুতা দেওয়া হবে, যাতে শিশুরা ছোটবেলা থেকেই বৈষম্যের শিকার না হয়।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল প্রমুখ।

মাহফুজ রহমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow