উদ্যোক্তা হিসেবে আপনার কেন ডোমেইন-হোস্টিং সম্পর্কে অবশ্যই ধারণা রাখা প্রয়োজন

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে প্রতিনিয়তই বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রার ধরন। এর ধারাবাহিকতায় পাল্টে যাচ্ছে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার পদ্ধতিও। একসময় ব্যবসায়ীরা কেবল অফলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলেও আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও তারা ব্যবসা পরিচালনা করছেন। ২০২৬ সালের জরিপের প্রাথমিক তথ্য ও প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে সক্রিয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখের বেশি। এর মধ্যে শুধু ই-কমার্স ও এফ-কমার্স খাতেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লাখের বেশি উদ্যোক্তা যুক্ত রয়েছেন। আপনি যেহেতু আমার এই লেখাটি পড়তে আগ্রহ দেখিয়েছেন, তার মানে আপনিও একজন উদ্যোক্তা অথবা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করছেন। তাই লেখার বাকি অংশটুকু পড়লে এমন কিছু বিষয় জানতে পারবেন, যা ভবিষ্যতে আপনার কাজে আসবে। বর্তমানে অধিকাংশ উদ্যোক্তা ই-কমার্স ও এফ-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। তাই একজন উদ্যোক্তার ডোমেইন ও হোস্টিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। কারণ ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন হয় একটি ওয়েবসাইট বা ল্য

উদ্যোক্তা হিসেবে আপনার কেন ডোমেইন-হোস্টিং সম্পর্কে অবশ্যই ধারণা রাখা প্রয়োজন

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে প্রতিনিয়তই বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রার ধরন। এর ধারাবাহিকতায় পাল্টে যাচ্ছে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার পদ্ধতিও। একসময় ব্যবসায়ীরা কেবল অফলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলেও আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও তারা ব্যবসা পরিচালনা করছেন।

২০২৬ সালের জরিপের প্রাথমিক তথ্য ও প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে সক্রিয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখের বেশি। এর মধ্যে শুধু ই-কমার্স ও এফ-কমার্স খাতেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লাখের বেশি উদ্যোক্তা যুক্ত রয়েছেন।

আপনি যেহেতু আমার এই লেখাটি পড়তে আগ্রহ দেখিয়েছেন, তার মানে আপনিও একজন উদ্যোক্তা অথবা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করছেন। তাই লেখার বাকি অংশটুকু পড়লে এমন কিছু বিষয় জানতে পারবেন, যা ভবিষ্যতে আপনার কাজে আসবে।

বর্তমানে অধিকাংশ উদ্যোক্তা ই-কমার্স ও এফ-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। তাই একজন উদ্যোক্তার ডোমেইন ও হোস্টিং সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। কারণ ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন হয় একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। আর সেই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ প্রকাশ করতে প্রয়োজন হয় ডোমেইন ও হোস্টিং।

একজন উদ্যোক্তার ই-কমার্স ব্যবসা পরিচালনার প্রথম ধাপই হলো নিজের ব্যবসার ধরন অনুযায়ী সঠিক ডোমেইন ও হোস্টিং নির্বাচন করা।

ডোমেইন ও হোস্টিং সম্পর্কে সঠিক ধারণা না থাকলে একজন উদ্যোক্তাকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। আপনার ব্যবসা ছোট হোক বা বড়, অনলাইনে ব্যবসা পরিচালনা করতে গেলে অন্তত এতটুকু ধারণা থাকা জরুরি—আপনার কেনা ডোমেইন ও হোস্টিংয়ের মেয়াদ কত দিন, মেয়াদ শেষ হওয়ার আগে কীভাবে তা নবায়ন করতে হবে।

এখন প্রশ্ন আসতে পারে, ডোমেইন ও হোস্টিং আসলে কী?

চিন্তার কোনো কারণ নেই। আজকের লেখায় ডোমেইন ও হোস্টিং সম্পর্কে আপনার মাথায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর তুলে ধরা হলো।

ডোমেইন কী?

ডোমেইন নাম হলো আপনার ওয়েবসাইটের ইউনিক ঠিকানা, যা ব্যবহার করে আপনার টার্গেট কাস্টমার বা ক্লায়েন্টরা ইন্টারনেটে আপনার সাইটে প্রবেশ করবে।

উদাহরণস্বরূপ:

google.com
facebook.com
yourbusiness.com

সহজভাবে বললে, ডোমেইন হলো আপনার অনলাইন দোকানের নাম বা ঠিকানা।

ডোমেইন কীভাবে কাজ করে?

ইন্টারনেটে প্রতিটি ওয়েবসাইটের একটি IP Address থাকে। যেমন: 192.168.1.1 বা 192.0.2.1

কিন্তু মানুষের পক্ষে সবসময় এ ধরনের সংখ্যা মনে রাখা সহজ নয়। তাই IP Address-এর পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়।

ডোমেইনের গঠন কেমন?

উদাহরণ হিসেবে emsistech.com ধরা যাক।

এখানে “emsistech” হলো ব্র্যান্ড নাম এবং “.com” হলো Extension বা TLD—Top Level Domain।

অর্থাৎ একটি ডোমেইনের মূলত দুটি অংশ থাকে—প্রথমটি ব্র্যান্ড নাম, দ্বিতীয়টি এক্সটেনশন।

ডোমেইন কত ধরনের?

ডোমেইন প্রধানত তিন ধরনের হয়ে থাকে।

১. Generic Domain
.com, .net, .org, .info, .vip

২. Country Domain
.bd, .uk, .in

৩. Special Purpose Domain
.shop, .tech, .online

আপনি যদি চান আপনার কাস্টমার বা ক্লায়েন্টরা বুঝুক যে আপনি বাংলাদেশ থেকে ব্যবসা পরিচালনা করছেন, তাহলে ডোমেইনের শেষে .bd ব্যবহার করতে পারেন। যেমন: yourbusiness.com.bd বা emsistech.com.bd

অন্যদিকে, আপনি যদি গ্লোবাল কাস্টমার বা ক্লায়েন্ট টার্গেট করে ব্যবসা পরিচালনা করতে চান, তাহলে .com ডোমেইন আপনার জন্য ভালো অপশন হতে পারে। যেমন: yourbusiness.com বা camsbd.com

এ কারণেই .com ডোমেইন এক্সটেনশন সবচেয়ে বেশি জনপ্রিয়।

ভালো ডোমেইন কীভাবে নির্বাচন করবেন?

একজন উদ্যোক্তা হিসেবে ভালো ডোমেইন নির্বাচন করতে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

১. ছোট ও সহজ নাম নির্বাচন করুন
২. সহজে মনে রাখা যায় এমন ডোমেইনকে প্রাধান্য দিন
৩. ব্র্যান্ডের সঙ্গে মিল রাখুন
৪. সংখ্যা ও হাইফেন এড়িয়ে চলুন
৫. সম্ভব হলে .com ব্যবহার করুন

উদাহরণ:

ভালো: emsistech.com
খারাপ: emsis-123-tech-online.net

ডোমেইন কীভাবে নেবেন?

ডোমেইন নেওয়ার ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়।

ধাপ ১: ডোমেইন আইডিয়া ঠিক করুন
আপনার ব্র্যান্ড বা ব্যবসা অনুযায়ী নাম নির্বাচন করুন।

ধাপ ২: ডোমেইন চেক করুন
ডোমেইন চেক করার জন্য বেশ কিছু জনপ্রিয় রেজিস্ট্রার রয়েছে। যেমন:

GoDaddy
Namecheap
Hostinger

এসব ওয়েবসাইটে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ডোমেইন নামটি সার্চ করে দেখুন সেটি Available আছে কি না।

ধাপ ৩: ডোমেইন কিনুন
কাঙ্ক্ষিত ডোমেইন নামটি Available থাকলে সেটি Add to Cart করুন এবং ১ বছর বা তার বেশি সময়ের জন্য কিনুন।

ধাপ ৪: অ্যাকাউন্ট তৈরি ও পেমেন্ট করুন
ইমেইল দিয়ে সাইন আপ করে Card, Mobile Banking বা PayPal-এর মাধ্যমে পেমেন্ট করুন।

ধাপ ৫: DNS সেটআপ করুন
ডোমেইন কেনার পর সেটিকে আপনার হোস্টিংয়ের Nameserver-এর সঙ্গে যুক্ত করুন। যেমন: ns1.hosting.com, ns2.hosting.com

এভাবেই ধাপগুলো সম্পন্ন করে আপনি আপনার পছন্দের ডোমেইন নিতে পারবেন।

হোস্টিং কী?

ওয়েব হোস্টিং হলো এমন একটি সার্ভিস, যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল—ডাটা, ছবি, কোড ও ডেটাবেস সংরক্ষণ করা হয়। এর ফলে আপনার কাস্টমার বা ক্লায়েন্টরা ইন্টারনেটের মাধ্যমে যেকোনো সময় আপনার ওয়েবসাইট দেখতে পারেন।

সহজভাবে বললে, হোস্টিং হলো আপনার ওয়েবসাইটের জমি বা জায়গা, যেখানে সাইটটি রাখা হয়।

ডোমেইন ও হোস্টিংয়ের সম্পর্ক

ডোমেইন হলো ঠিকানা। যেমন: yoursite.com
হোস্টিং হলো সেই ঠিকানার ভেতরের জায়গা, যেখানে ওয়েবসাইট থাকে।

ডোমেইন ছাড়া যেমন কেউ আপনার সাইট খুঁজে পাবে না, তেমনি হোস্টিং ছাড়া আপনার সাইটই থাকবে না।

হোস্টিং কীভাবে কাজ করে?

ধরুন, আপনি হোস্টিং কিনলেন, সেখানে আপনার ওয়েবসাইট আপলোড করলেন এবং ডোমেইন দিয়ে হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করলেন।

এবার কোনো ইউজার ব্রাউজারে আপনার ডোমেইন লিখে সার্চ করলে সার্ভার থেকে আপনার সাইট লোড হবে এবং ইউজারের কাছে প্রদর্শিত হবে। এভাবেই হোস্টিং কাজ করে।

হোস্টিং কত ধরনের?

হোস্টিং সাধারণত তিন ধরনের হয়ে থাকে।

১. Shared Hosting
২. VPS Hosting
৩. Managed Hosting

Shared Hosting

Shared Hosting-এ একই সার্ভারে একাধিক ওয়েবসাইট থাকে।

সহজভাবে বললে, আপনি যেন একটি ফ্ল্যাটে অনেক ভাড়াটিয়ার সঙ্গে থাকছেন। একইভাবে Shared Hosting-এ একই সার্ভারে অনেক ওয়েবসাইট রাখা হয়।

সুবিধা:

কম খরচ
Beginner Friendly
সহজ সেটআপ

অসুবিধা:

স্পিড কম হতে পারে
অন্য সাইটের প্রভাব পড়তে পারে
রিসোর্স সীমিত থাকে

Shared Hosting সাধারণত Beginner, ছোট ওয়েবসাইট বা ব্লগের জন্য ভালো।

VPS Hosting

VPS Hosting-এ একই সার্ভার হলেও আপনাকে আলাদা রিসোর্স দেওয়া হয়।

সহজভাবে বললে, আপনি একটি বিল্ডিংয়ে নিজের আলাদা ফ্ল্যাট পেয়েছেন।

সুবিধা:

বেশি স্পিড ও পারফরম্যান্স
নিজস্ব RAM ও CPU
বেশি কন্ট্রোল

অসুবিধা:

খরচ বেশি
কিছুটা টেকনিক্যাল জ্ঞান লাগে

VPS Hosting সাধারণত Growing Website বা Medium Traffic Business-এর জন্য ভালো।

Managed Hosting

Managed Hosting-এ হোস্টিং কোম্পানি আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল কাজগুলো ম্যানেজ করে।

সহজভাবে বললে, আপনি একটি হোটেলে থাকছেন, যেখানে আপনার জন্য সব সার্ভিস প্রস্তুত রয়েছে।

সুবিধা:

High Speed ও Security
Automatic Backup ও Updates
Technical Support

অসুবিধা:

খরচ বেশি
কন্ট্রোল কিছুটা সীমিত

Managed Hosting সাধারণত Business Owner, Professional Website এবং Non-tech Users-এর জন্য ভালো।

কোন হোস্টিং নেবেন?

আপনি কোন হোস্টিং নেবেন, সেই সিদ্ধান্ত আপনার প্রয়োজন, বাজেট ও ওয়েবসাইটের ধরন অনুযায়ী নিতে হবে।

আপনি যদি একেবারে নতুন হন, তাহলে Shared Hosting দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে আপনার সাইট বড় হলে VPS Hosting-এ আপগ্রেড করতে পারবেন। আর যদি আপনার সাইটটি প্রফেশনাল বা ক্লায়েন্টের কাজের জন্য হয়, তাহলে Managed Hosting আপনার জন্য কার্যকর হতে পারে।

শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন উদ্যোক্তা হিসেবে ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডোমেইন ও হোস্টিং সম্পর্কে যতটুকু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন, এই লেখার মাধ্যমে আপনি সেই ধারণা পেয়েছেন।

ডোমেইন ও হোস্টিং সম্পর্কে এই ধারণা আপনার ই-কমার্স ব্যবসা পরিচালনাকে সহজ করার পাশাপাশি আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।

ডোমেইন ও হোস্টিং সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে অনেক উদ্যোক্তা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। তাই একজন সচেতন উদ্যোক্তা হিসেবে ডোমেইন ও হোস্টিং সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা অত্যন্ত জরুরি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow