উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করা হবে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে সংস্থাটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সততা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে বা প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট টেন্ডার বাতিল করা হবে। তিনি বলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা শুধু কর্তৃপক্ষের প্রতিনিধিরাই নয়, একটি স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমেও যাচাই করা হবে। এতে কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। আহম্মদ সোহেল মনজুর বলেন, ঠিকাদারি ও নির্মাণকাজে যেন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়, সে বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, অনিয়ম প্রমাণিত হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করা হবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে সংস্থাটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সততা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে বা প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট টেন্ডার বাতিল করা হবে।

তিনি বলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা শুধু কর্তৃপক্ষের প্রতিনিধিরাই নয়, একটি স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমেও যাচাই করা হবে। এতে কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে।

আহম্মদ সোহেল মনজুর বলেন, ঠিকাদারি ও নির্মাণকাজে যেন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়, সে বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কম মুনাফায় সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে হস্তান্তর করতে হবে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, সংস্থাটির সদস্য আব্দুল গোফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, মেহেদী হাসানসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, প্রকৌশলী এবং নিবন্ধিত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow