উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জামালপুরের মেলান্দহ উপজেলা শাখার সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মাদারগঞ্জ আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।  কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, জামালপুর জেলা কৃষক লীগের কৃষিপণ্য সম্পাদক হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজি ও বাবর আলী। অন্যান্যের মধ্যে আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফাজিল হক, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন জুয়েল রয়েছেন। জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আবুল হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা থ

উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জামালপুরের মেলান্দহ উপজেলা শাখার সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মাদারগঞ্জ আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন, জামালপুর জেলা কৃষক লীগের কৃষিপণ্য সম্পাদক হোসেন আলী, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজি ও বাবর আলী।

অন্যান্যের মধ্যে আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফাজিল হক, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন জুয়েল রয়েছেন।

জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আবুল হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকেল ৪টার দিকে তাদের জেলহাজতে পাঠানো হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow