উরুগুয়ের গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

অন্তত ড্র করতে হবে এমন সমীকরণে স্পেনের বিপক্ষে গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে পিছিয়ে গেছে উরুগুয়ে। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে স্পেন। শনিবার (২৭ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় ম্যাচের ৪২ মিনিটে স্পেনের হয়ে গোল করেন অ্যালেক্স বায়েনা। প্রথমার্ধে খুব একটা ছন্দে ছিল না দুই দলই। আক্রমণ গড়ে তুলতে হিমশিম খেয়েছে স্পেন ও উরুগুয়ে। তবে বিরতির ঠিক আগে অ্যালেক্স বায়েনার ক্ষিপ্রতা এবং গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার বড় ভুলে পাওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে স্পেন। গোলরক্ষকের বড় ভুলে এগিয়ে যায় স্পেন। ডান প্রান্ত থেকে মার্কোস লোরেন্তের নিচু ক্রস পেয়ে বল নিয়ন্ত্রণে এনে ঘুরে শট নেন অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা দুই হাতে বল স্পর্শ করলেও সেটি তার হাত ফসকে ধীরে ধীরে জালে ঢুকে যায়। গোলকিপারের বড় ভুলে ৪২ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ২৭ মিনিটে একটু সুযোগ পেয়েও আক্রণ সাজাতে পারেনি উরুগুয়ে। নিজেদের অর্ধে বল হারান রদ্রি। তা কাজে লাগিয়ে ট্যাকল করে বল দখলে নেন ফেদেরিকো ভালভার্দে এবং বক্সে ক্রস দেন দারউইন নুনিয়েসের উদ্দেশে। তবে শট না নিয়ে সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা

উরুগুয়ের গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

অন্তত ড্র করতে হবে এমন সমীকরণে স্পেনের বিপক্ষে গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে পিছিয়ে গেছে উরুগুয়ে। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে স্পেন।

শনিবার (২৭ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় ম্যাচের ৪২ মিনিটে স্পেনের হয়ে গোল করেন অ্যালেক্স বায়েনা।

প্রথমার্ধে খুব একটা ছন্দে ছিল না দুই দলই। আক্রমণ গড়ে তুলতে হিমশিম খেয়েছে স্পেন ও উরুগুয়ে। তবে বিরতির ঠিক আগে অ্যালেক্স বায়েনার ক্ষিপ্রতা এবং গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার বড় ভুলে পাওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে স্পেন।

গোলরক্ষকের বড় ভুলে এগিয়ে যায় স্পেন। ডান প্রান্ত থেকে মার্কোস লোরেন্তের নিচু ক্রস পেয়ে বল নিয়ন্ত্রণে এনে ঘুরে শট নেন অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা দুই হাতে বল স্পর্শ করলেও সেটি তার হাত ফসকে ধীরে ধীরে জালে ঢুকে যায়। গোলকিপারের বড় ভুলে ৪২ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

২৭ মিনিটে একটু সুযোগ পেয়েও আক্রণ সাজাতে পারেনি উরুগুয়ে। নিজেদের অর্ধে বল হারান রদ্রি। তা কাজে লাগিয়ে ট্যাকল করে বল দখলে নেন ফেদেরিকো ভালভার্দে এবং বক্সে ক্রস দেন দারউইন নুনিয়েসের উদ্দেশে। তবে শট না নিয়ে সতীর্থকে বল বাড়ানোর চেষ্টা করেন নুনিয়েস। শেষ পর্যন্ত বল ফাঁকা জায়গায় চলে যায় এবং বিপদমুক্ত হয় স্পেন।

৩৬ মিনিটে বাম প্রান্তে স্টেপওভারে মার্কোস লোরেন্তেকে কাটিয়ে ভেতরে ঢোকেন উরুগুয়ের ম্যাক্সি আরাউহো। এরপর বল বাড়িয়ে দেন রদ্রিগো বেন্তানকুরের কাছে। দূরপাল্লার জোরালো শট নিলেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow