উল্টে গেলো কাভার্ডভ্যান, পলিথিন-বালতি-পাত্রে তেল নিলো স্থানীয়রা
টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিন ও ডিশ দিয়ে সংগ্রহ করে নিয়ে যান স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শুভুল্যা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরস নামের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির সামনের অংশ মহাসড়ক বিভাজকের ওপর উঠে যায় ও সামনের দিক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান। দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করলেও শুভুল্যা
টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিন ও ডিশ দিয়ে সংগ্রহ করে নিয়ে যান স্থানীয়রা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শুভুল্যা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরস নামের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির সামনের অংশ মহাসড়ক বিভাজকের ওপর উঠে যায় ও সামনের দিক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান।
দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারওয়ার বরেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস
What's Your Reaction?