যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ধ্বংসের দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার মূল্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারে হামলা চালিয়ে সেটি পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইরান। এর মাধ্যমে এই হামলাটি সফল হয়েছে বলে জানিয়েছে দেশটি। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মূল্য প্রায় ৩০ কোটি ডলার। একজন মার্কিন কর্মকর্তা জানান, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই রাডার ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলোতেই এই হামলাটি করা হয়। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রোবস্ট বলেন, ‘এই হামলা যদি সফল হয়, তাহলে ইরানের থাড হামলাটা এখন পর্যন্ত তাদের সবচেয়ে সফল হামলার একটি হয়ে থাকবে।’ এদিকে এখন পর্যন্ত জর্ডানে ইরানের দুটি হামলার খবর পাওয়া গেছে। একটি হামলা হয় ২৮ ফেব্রুয়ারি এবং আরেকটি ৩ মার্চ। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, আরটিএক্স করপোরেশনের তৈরি এএন/টিপিওয়াই২ রাডার এবং এর সহায়ক সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই রাডারটি যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার ক
যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার মূল্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারে হামলা চালিয়ে সেটি পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইরান। এর মাধ্যমে এই হামলাটি সফল হয়েছে বলে জানিয়েছে দেশটি।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মূল্য প্রায় ৩০ কোটি ডলার।
একজন মার্কিন কর্মকর্তা জানান, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই রাডার ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলোতেই এই হামলাটি করা হয়।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রোবস্ট বলেন, ‘এই হামলা যদি সফল হয়, তাহলে ইরানের থাড হামলাটা এখন পর্যন্ত তাদের সবচেয়ে সফল হামলার একটি হয়ে থাকবে।’
এদিকে এখন পর্যন্ত জর্ডানে ইরানের দুটি হামলার খবর পাওয়া গেছে। একটি হামলা হয় ২৮ ফেব্রুয়ারি এবং আরেকটি ৩ মার্চ।
স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, আরটিএক্স করপোরেশনের তৈরি এএন/টিপিওয়াই২ রাডার এবং এর সহায়ক সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই রাডারটি যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা হয়।
এএন/টিপিওয়াই২ রাডারটি এখন কাজ না করায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দায়িত্ব বেশি পড়বে প্যাট্রিয়ট ব্যবস্থার ওপর। কিন্তু পিএসি-৩ ক্ষেপণাস্ত্রের মজুত ইতোমধ্যে কমে গেছে।
অপরদিকে, হিজবুল্লাহ আবারো ইসরায়েলে হামলা চালিয়েছে। শুক্রবার দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়ে তারা। এতে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় গিভাতি ব্রিগেডের পাঁচ সৈন্য গুরুতর আহত হন। এ ছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন। লেবানন সীমান্তের কাছে একটি সামরিক অবস্থানে ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এ ঘটনা ঘটে। আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।
What's Your Reaction?