ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) উদ্যোগে নারীদের জন্য বিশেষ সেমিনার ও নেটওয়ার্কিং অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন হলে ‘অরেঞ্জ মিটস গ্রিনঃ ডিবিসিসিআই ওমেন্স বিজনেস মিট’ গিভ টু গেইন’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয়। ‘অরেঞ্জ মিটস গ্রিন’ যা নেদারল্যান্ডসের প্রতীকী রং ‘কমলা’ এবং বাংলাদেশের ‘সবুজ’ সম্ভাবনা এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ডিবিসিসিআই মনে করে, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুই দেশের নারী উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে। ডিবিসিসিআই জানায়, এই উদ্যোগ নারীর নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন, মানসিক সুস্থতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে ন

ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) উদ্যোগে নারীদের জন্য বিশেষ সেমিনার ও নেটওয়ার্কিং অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের একটি কনভেনশন হলে ‘অরেঞ্জ মিটস গ্রিনঃ ডিবিসিসিআই ওমেন্স বিজনেস মিট’ গিভ টু গেইন’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয়। ‘অরেঞ্জ মিটস গ্রিন’ যা নেদারল্যান্ডসের প্রতীকী রং ‘কমলা’ এবং বাংলাদেশের ‘সবুজ’ সম্ভাবনা এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ডিবিসিসিআই মনে করে, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুই দেশের নারী উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে। ডিবিসিসিআই জানায়, এই উদ্যোগ নারীর নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন, মানসিক সুস্থতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শুরুতে নিবন্ধন ও নেটওয়ার্কিং পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা একে অপরের সাথে পরিচিতি ও মতবিনিময়ের সুযোগ পান। এরপর আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। ডিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান শাকাওয়াত হোসেন মামুন ‘ওমেন ইন ট্রেড অ্যান্ড ডিবিসিসিআই ভিশন’ শীর্ষক বক্তব্যে বাণিজ্য ও উদ্যোক্তা উন্নয়নে নারীদের ক্রমবর্ধমান ভূমিকা এবং বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য সহযোগিতায় ডিবিসিসিআইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম।  তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান এবং সরকারের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। অনলাইনে যুক্ত হয়ে নেদারল্যান্ডসের সাথে অংশীদারিত্ব জোরদারের বিষয়ে বক্তব্য দেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসান আবদুল্লাহ তৌহিদ। উদ্ভাবন ও আন্তঃদেশীয় সহযোগিতা বিষয়ে ভার্চুয়ালি আরও বক্তব্য দেন আমস্টারডামের নিউ মিডিয়া স্কোয়াডের সহপ্রতিষ্ঠাতা স্যান্ড্রা ব্রান্ডেনবার্গ।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম।  এ অনুষ্ঠানে তিনজন অনুপ্রেরণাদায়ী নারী উদ্যোক্তাদের বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। তাদের সৃজনশীলতা, অধ্যবসায় এবং উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করার জন্য সম্মাননা প্রাপ্ত ৩ নারী হলেন, টুইংকেল ক্রাফটসের স্বত্তাধিকারিণী মরিয়ম নার্গিস একা, সয়া ফুড প্লাস এর স্বত্বাধিকারীণী সারমিন আক্তার ও ফালং জি এর স্বত্ত্বাধিকারিণী মাহলায়িন রাখাইন।  অনুষ্ঠানের শেষে ডিবিসিসিআই উইমেন কমিটির চেয়ারম্যান ও ‘ক্লথস আর ইউ আর’ এর ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থে (ডলি) ধন্যবাদ জ্ঞাপন করেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow