উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি
ক্রুড অয়েলের নতুন চালান পৌঁছানোর পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। শুক্রবার (৮ মে) সকাল ৮টার পর সাময়িকভাবে বন্ধ থাকা রিফাইনারিটির কার্যক্রম পুনরায় শুরু হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবদিয়া উপকূলে নোঙর করা ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল রিফাইনারিতে পৌঁছানো হচ্ছে। ধাপে ধাপে পূর্ণমাত্রায় উৎপাদনে যাওয়া হবে বলেও জানান তিনি। সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আগে সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে ক্রুড অয়েলের চালান পৌঁছেছিল। এরপর দীর্ঘ বিরতির পর বুধবার কুতুবদিয়া চ্যানেলে আসে এক লাখ টন অপরিশোধিত তেলবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’। যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। প্রায় ২৫০ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ছোট ট্যাংকারে তেল খালাস করে রিফাইনারিতে নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন
ক্রুড অয়েলের নতুন চালান পৌঁছানোর পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি।
শুক্রবার (৮ মে) সকাল ৮টার পর সাময়িকভাবে বন্ধ থাকা রিফাইনারিটির কার্যক্রম পুনরায় শুরু হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবদিয়া উপকূলে নোঙর করা ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল রিফাইনারিতে পৌঁছানো হচ্ছে। ধাপে ধাপে পূর্ণমাত্রায় উৎপাদনে যাওয়া হবে বলেও জানান তিনি।
সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আগে সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে ক্রুড অয়েলের চালান পৌঁছেছিল। এরপর দীর্ঘ বিরতির পর বুধবার কুতুবদিয়া চ্যানেলে আসে এক লাখ টন অপরিশোধিত তেলবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’। যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান।
প্রায় ২৫০ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ছোট ট্যাংকারে তেল খালাস করে রিফাইনারিতে নেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল যাত্রা শুরু করে জাহাজটি নিরাপদে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। কাস্টমস ও সার্ভেয়ার সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল আনতে ‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাংকার পাঠানো হয়েছে। জাহাজটি ৯ মে বন্দরে পৌঁছে ১০ মে তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে।
অন্যদিকে ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে থাকা বিপিসির এক লাখ টন অপরিশোধিত তেল বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় জাহাজটি এখনো বাংলাদেশে আসতে পারেনি।
রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশের মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর।
What's Your Reaction?