উড়োজাহাজে পাশে বসা নারীকে ‘ধর্ষণ’, অস্ট্রেলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেফতার

উড়োজাহাজে পাশের আসনে বসা এক নারীকে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়া পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ন্যক্কারজনক কাণ্ড ঘটান সুধীর কুমার চৌহান নামে এক যাত্রী। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে পার্থ যাচ্ছিল। এক পর্যায়ে পাশে বসা এক নারী যাত্রীকে ‘আক্রমণ’ করে বসেন সুধীর। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া ওই নারী দ্রুত ফ্লাইট ক্রুদের বিষয়টি জানান ও তাকে অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, কর্তৃপক্ষকে জানানোর পর ফ্লাইটের বাকি সময়জুড়ে বিমান সংস্থার কর্মীরা অভিযুক্ত ব্যক্তির ওপর নজরদারি চালিয়ে যান। প্লেনটি অবতরণের পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন সম্পর্ক ও একাধিক অসংগত আচরণের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে বিবৃতিতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পিটার ব্রিনডাল বলেন, প্রতিটি যাত্রীরই ভ্রমণের সময় নিরাপদ বোধ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানের মতো সীমিত স্থানে অন্য যাত্রীদের কাছাকাছি অবস্থান করেন। তিনি আরও বলেন, যে কে

উড়োজাহাজে পাশে বসা নারীকে ‘ধর্ষণ’, অস্ট্রেলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেফতার

উড়োজাহাজে পাশের আসনে বসা এক নারীকে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়া পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ন্যক্কারজনক কাণ্ড ঘটান সুধীর কুমার চৌহান নামে এক যাত্রী।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে পার্থ যাচ্ছিল। এক পর্যায়ে পাশে বসা এক নারী যাত্রীকে ‘আক্রমণ’ করে বসেন সুধীর। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া ওই নারী দ্রুত ফ্লাইট ক্রুদের বিষয়টি জানান ও তাকে অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, কর্তৃপক্ষকে জানানোর পর ফ্লাইটের বাকি সময়জুড়ে বিমান সংস্থার কর্মীরা অভিযুক্ত ব্যক্তির ওপর নজরদারি চালিয়ে যান। প্লেনটি অবতরণের পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন সম্পর্ক ও একাধিক অসংগত আচরণের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বিবৃতিতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পিটার ব্রিনডাল বলেন, প্রতিটি যাত্রীরই ভ্রমণের সময় নিরাপদ বোধ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানের মতো সীমিত স্থানে অন্য যাত্রীদের কাছাকাছি অবস্থান করেন।

তিনি আরও বলেন, যে কেউ অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হলে যত দ্রুত সম্ভব এয়ারলাইন কর্মী, ফেডারেল পুলিশ বা বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষকে জানানো উচিত। উড়োজাহাজ বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয় ও যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকার প্রতিবেদনে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়েছে। বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন ও শুক্রবার (১৭ এপ্রিল) তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় মন্তব্য জানতে স্কুট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow