উয়েফা সুপার কাপে ম্যাচ পরিচালনা করবেন সেই সোমালিয়ান রেফারি
বিশ্বকাপ শুরুর আগেই নানা আলোচনার জন্ম দিয়েছেন সোমালিয়ান রেফারি ওমর আরতান। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসাজশের অজুহাতে আফ্রিকান এই সেরা রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন থেকে বঞ্চিত হন তিনি। তবে এই দুঃখ কিছুটা হলেও লাঘবের চেষ্টা করলো ফিফার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান উয়েফা। ইউরোপিয়ান সুপার কাপে পিএসজি বনাম এস্টন ভিলার মধ্যকার ম্যাচের রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে আরতানকে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা এমনটাই জানায়। আগামী আগস্টে অস্ট্রিয়ার সলজবার্গের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মূলত চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হয় উয়েফা সুপার কাপের ম্যাচ। উয়েফার এমন সিদ্ধান্ত মূলত ইউরোপিয়ান প্রতিষ্ঠানটির প্রধান সেফারিনের ফিফার প্রধান ইনফান্তিনোর বিরুদ্ধে এক প্রকার চপেটাঘাতই বটে। কারণ দুইজনের সম্পর্কও ভালো নয়। তবে সবকিছু ছাপিয়ে আরতানের এই বিজয় গাঁথা সোমালিয়ানদের ইতিহাসে আজীবন উচ্চারিত হবে সগৌরবে। আরআর/আইএইচএস/
বিশ্বকাপ শুরুর আগেই নানা আলোচনার জন্ম দিয়েছেন সোমালিয়ান রেফারি ওমর আরতান। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসাজশের অজুহাতে আফ্রিকান এই সেরা রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন থেকে বঞ্চিত হন তিনি। তবে এই দুঃখ কিছুটা হলেও লাঘবের চেষ্টা করলো ফিফার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান উয়েফা।
ইউরোপিয়ান সুপার কাপে পিএসজি বনাম এস্টন ভিলার মধ্যকার ম্যাচের রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে আরতানকে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা এমনটাই জানায়।
আগামী আগস্টে অস্ট্রিয়ার সলজবার্গের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মূলত চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ও ইউরোপা লিগ জয়ী দলের মধ্যে অনুষ্ঠিত হয় উয়েফা সুপার কাপের ম্যাচ।
উয়েফার এমন সিদ্ধান্ত মূলত ইউরোপিয়ান প্রতিষ্ঠানটির প্রধান সেফারিনের ফিফার প্রধান ইনফান্তিনোর বিরুদ্ধে এক প্রকার চপেটাঘাতই বটে। কারণ দুইজনের সম্পর্কও ভালো নয়। তবে সবকিছু ছাপিয়ে আরতানের এই বিজয় গাঁথা সোমালিয়ানদের ইতিহাসে আজীবন উচ্চারিত হবে সগৌরবে।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?