এ কী কাণ্ড! ঢাকার ব্যস্ত রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশি নারী মডেল

রাজধানীর ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী সড়কের মাঝখানে দাঁড়িয়ে এক পথচারীকে আঘাত করছেন। পরে জানা যায়, ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে এক পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগার পরই এ ঘটনার সূত্রপাত হয়। এরপরই মনিকা হাত বাড়িয়ে ওই ব্যক্তিকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে তাকে আঘাত করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, কয়েক মুহূর্ত ধরে তিনি ওই পথচারীকে মারধর করছেন। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তেমনভাবে হস্তক্ষেপ করতে দেখা যায়নি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটির সমালোচনা করেছেন। তবে সামাজিক মাধ্যমের কিছু ব্যবহারকারী দাবি করছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন। ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিক

এ কী কাণ্ড! ঢাকার ব্যস্ত রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশি নারী মডেল

রাজধানীর ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী সড়কের মাঝখানে দাঁড়িয়ে এক পথচারীকে আঘাত করছেন।

পরে জানা যায়, ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির।

ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে এক পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগার পরই এ ঘটনার সূত্রপাত হয়।

এরপরই মনিকা হাত বাড়িয়ে ওই ব্যক্তিকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে তাকে আঘাত করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, কয়েক মুহূর্ত ধরে তিনি ওই পথচারীকে মারধর করছেন। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তেমনভাবে হস্তক্ষেপ করতে দেখা যায়নি।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাটির সমালোচনা করেছেন। তবে সামাজিক মাধ্যমের কিছু ব্যবহারকারী দাবি করছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন। ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।

উল্লেখ্য, মূলধারার মডেলিংয়ে মনিকা কবিরকে খুব বেশি সক্রিয় দেখা যায় না। বিভিন্ন সময় ইউটিউব সাক্ষাৎকার ও অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। এবার রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এলেন এই মডেল।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow