এ যেন জীবন্ত সিন্ডারেলা

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের কার্পেটে যেন একের পর এক ফ্যাশন গল্প লিখেই চলেছেন আলিয়া ভাট। কখনও রাজকীয় ভিন্টেজ আবহ, কখনও বা আধুনিক গ্ল্যামের মিশেলে হাজির হচ্ছেন তিনি। তবে এবার তার উপস্থিতি যেন সরাসরি কোনো রূপকথার জগৎ থেকে উঠে আসা এক রাজকন্যার। প্যাস্টেল শেডের স্বপ্নিল গাউনে আলিয়াকে দেখে অনেকেরই মনে পড়েছে ডিজনির জনপ্রিয় চরিত্র সিন্ডারেলাকে। আবার নতুন প্রজন্মের কেউ কেউ খুঁজে পেয়েছেন ‘ফ্রোজেন’ এর এলসার আভাসও। কানের লালগালিচায় আলিয়ার এই উপস্থিতি ছিল কোমলতা আর এলিগ্যান্সের এক মায়াবী প্রকাশ। স্টিল ব্লু রঙের বল গাউনটি প্রথম দেখাতেই তৈরি করে রূপকথার আবহ। স্কাল্পটেড বডিস থেকে ধীরে ধীরে নেমে যাওয়া বিশাল ঘেরের ফ্লেয়ার পুরো লুকটিকে দিয়েছে রাজকীয় নাটকীয়তা। হাঁটার সঙ্গে সঙ্গে গাউনের স্তরগুলো যেন বাতাসে ভেসে যাচ্ছিল, আর তাতেই আরও স্পষ্ট হয়ে উঠছিল সেই ‘সিন্ডারেলা মোমেন্ট’। ডিজাইনার ড্যানিয়েল ফ্র্যাঙ্কেলের তৈরি এই স্প্যাগেটি স্ট্র্যাপ গাউনটি ছিল একই সঙ্গে আধুনিক ও স্বপ্নময়। পোশাকের কাটে ছিল মিনিমাল সৌন্দর্য, কিন্তু তার সিলুয়েট তৈরি করেছে বড় ধরনের ভিজ্যুয়াল ইমপ্যাক্ট। ভারী অলংকারের বদলে আলিয়া বেছে নিয়েছেন এক

এ যেন জীবন্ত সিন্ডারেলা

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের কার্পেটে যেন একের পর এক ফ্যাশন গল্প লিখেই চলেছেন আলিয়া ভাট। কখনও রাজকীয় ভিন্টেজ আবহ, কখনও বা আধুনিক গ্ল্যামের মিশেলে হাজির হচ্ছেন তিনি। তবে এবার তার উপস্থিতি যেন সরাসরি কোনো রূপকথার জগৎ থেকে উঠে আসা এক রাজকন্যার।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটপ্যাস্টেল শেডের স্বপ্নিল গাউনে আলিয়াকে দেখে অনেকেরই মনে পড়েছে ডিজনির জনপ্রিয় চরিত্র সিন্ডারেলাকে। আবার নতুন প্রজন্মের কেউ কেউ খুঁজে পেয়েছেন ‘ফ্রোজেন’ এর এলসার আভাসও।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকানের লালগালিচায় আলিয়ার এই উপস্থিতি ছিল কোমলতা আর এলিগ্যান্সের এক মায়াবী প্রকাশ। স্টিল ব্লু রঙের বল গাউনটি প্রথম দেখাতেই তৈরি করে রূপকথার আবহ। স্কাল্পটেড বডিস থেকে ধীরে ধীরে নেমে যাওয়া বিশাল ঘেরের ফ্লেয়ার পুরো লুকটিকে দিয়েছে রাজকীয় নাটকীয়তা। হাঁটার সঙ্গে সঙ্গে গাউনের স্তরগুলো যেন বাতাসে ভেসে যাচ্ছিল, আর তাতেই আরও স্পষ্ট হয়ে উঠছিল সেই ‘সিন্ডারেলা মোমেন্ট’।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটডিজাইনার ড্যানিয়েল ফ্র্যাঙ্কেলের তৈরি এই স্প্যাগেটি স্ট্র্যাপ গাউনটি ছিল একই সঙ্গে আধুনিক ও স্বপ্নময়। পোশাকের কাটে ছিল মিনিমাল সৌন্দর্য, কিন্তু তার সিলুয়েট তৈরি করেছে বড় ধরনের ভিজ্যুয়াল ইমপ্যাক্ট। ভারী অলংকারের বদলে আলিয়া বেছে নিয়েছেন একটি সূক্ষ্ম লেস চোকার, যা পুরো লুকে এনে দিয়েছে ভিন্টেজ রোমান্টিক আবহ।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটহেয়ারস্টাইলেও ছিল পরিমিতির ছাপ। আপডু স্টাইলে বাঁধা চুল তার মুখের সৌন্দর্যকে আরও স্পষ্ট করেছে।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটঅন্যদিকে ‘নো মেকআপ’ মেকআপ লুক পুরো উপস্থিতিকে রেখেছে নরম, সতেজ ও প্রাকৃতিক। ত্বকের স্বাভাবিক গ্লো, হালকা চোখের সাজ আর কোমল ঠোঁটের রঙ-সব মিলিয়ে আলিয়ার এই উপস্থিতি ছিল একদম পরিশীলিত।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটবর্তমান রেড কার্পেট ফ্যাশনে যেখানে অতিরিক্ত গ্লিটার, নাটকীয় কাট বা বোল্ড স্টাইলিং বেশি দেখা যায়, সেখানে আলিয়ার এই লুক ছিল এক ধরনের শান্ত সৌন্দর্যের উদাহরণ।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটতিনি দেখিয়ে দিলেন, গ্ল্যামার মানেই সবসময় ঝলমলে বা ভারী কিছু নয়; কখনও কখনও নরম রঙ, নিখুঁত সিলুয়েট আর আত্মবিশ্বাসই সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠতে পারে।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটফ্যাশনপ্রেমীদের কাছেও এই লুক দ্রুত আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ বলছেন ‘রিয়েল লাইফ সিন্ডারেলা’, কেউবা তুলনা করছেন বরফরাজ্যের রাজকন্যা এলসার সঙ্গে। তবে সব তুলনার বাইরে গিয়ে আলিয়া নিজের মতো করেই তৈরি করেছেন এক স্বতন্ত্র ফ্যাশন মুহূর্ত।

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকানের রেড কার্পেটে আলিয়া ভাটের এই প্যাস্টেল গাউন লুক ছিল রূপকথা, আধুনিকতা আর সফট গ্ল্যামের এক চমৎকার সংমিশ্রণ, যেখানে বলিউডের এই তারকা সত্যিই মনে হচ্ছিলেন ডিজনির পর্দা থেকে নেমে আসা কোনো স্বপ্নরাজ্যের রাজকন্যা।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow