এআই ছাড়া আইএসপি খাতের পরবর্তী ধাপে যাওয়া কঠিন
দেশের ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ উন্মোচন করেছে প্লেক্সাস ক্লাউড লিমিটেড। সোমবার (৩ আগস্ট)) রাতে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। মঙ্গলবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। তিনি বলেন, দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও অটোমেশনভিত্তিক সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এআই প্রযুক্তি গ্রহণের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এআই আমাদের অ্যাডাপ্ট করতেই হবে। তা না হলে আমরা আইএসপি ব্যবসাকে পরবর্তী ধাপে নিতে পারব না। ইএইচটি/এমআইএইচএস
দেশের ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ উন্মোচন করেছে প্লেক্সাস ক্লাউড লিমিটেড।
সোমবার (৩ আগস্ট)) রাতে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। মঙ্গলবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।
তিনি বলেন, দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও অটোমেশনভিত্তিক সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এআই প্রযুক্তি গ্রহণের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এআই আমাদের অ্যাডাপ্ট করতেই হবে। তা না হলে আমরা আইএসপি ব্যবসাকে পরবর্তী ধাপে নিতে পারব না।
ইএইচটি/এমআইএইচএস
What's Your Reaction?