এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা ব্যবহার শুরু হওয়ার পর এক সপ্তাহে ৩শ’র বেশি মামলা হয়েছে বলে জানিয়েছেন মো. সরওয়ার। সোমবার (১১ মে) উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীকে আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। কোনো যানবাহন ক্রসিং ভাঙা বা উল্টো পথে চললে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে, এবং সংশ্লিষ্ট ব্যক্তি ভিডিওর মাধ্যমে তার অপরাধ দেখতে পারবেন। কমিশনার আরও বলেন, এটি শাস্তির জন্য নয়, বরং শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে। তিনি বলেন, আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় ৩০টি পয়েন্টে এই সেবা চালু করা হবে বলেও জানান কমিশনার। পাশাপাশি এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হবে বলেও জানিয়েছেন তিনি। 

এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা ব্যবহার শুরু হওয়ার পর এক সপ্তাহে ৩শ’র বেশি মামলা হয়েছে বলে জানিয়েছেন মো. সরওয়ার।

সোমবার (১১ মে) উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীকে আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। কোনো যানবাহন ক্রসিং ভাঙা বা উল্টো পথে চললে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে, এবং সংশ্লিষ্ট ব্যক্তি ভিডিওর মাধ্যমে তার অপরাধ দেখতে পারবেন।

কমিশনার আরও বলেন, এটি শাস্তির জন্য নয়, বরং শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় ৩০টি পয়েন্টে এই সেবা চালু করা হবে বলেও জানান কমিশনার। পাশাপাশি এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হবে বলেও জানিয়েছেন তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow