এই গাছ আমাদের অক্সিজেন দেবে, জীবন ও দেশ বাঁচাবে: এমপি মান্নান 

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনারগাঁ উপজেলায় দুই লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ করার যে মহতী উদ্যোগ নিয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি হাতে নিয়েছি। এই চারা গাছগুলো নিজ নিজ বাড়িতে যত্নসহকারে রোপণের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই গাছই একদিন বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে। সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর গৃহীত প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে আমরা সোনারগাঁবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ার লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

এই গাছ আমাদের অক্সিজেন দেবে, জীবন ও দেশ বাঁচাবে: এমপি মান্নান 
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনারগাঁ উপজেলায় দুই লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ করার যে মহতী উদ্যোগ নিয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি হাতে নিয়েছি। এই চারা গাছগুলো নিজ নিজ বাড়িতে যত্নসহকারে রোপণের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই গাছই একদিন বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে। সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, উন্নয়নের পাশাপাশি প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর গৃহীত প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে আমরা সোনারগাঁবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ার লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বক্তারা প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি একই দিনে এমপি আজহারুল ইসলাম মান্নান মেঘনা শিল্পনগরী এলাকায় একটি নতুন সড়ক এবং ঐতিহাসিক বৈদ্দেরবাজার ঘাট উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এলাকাভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বৈদ্দেরবাজার ঘাটের আধুনিকায়ন সম্পন্ন হলে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে উন্নয়নের নতুন গতিধারা সূচিত হলো বলে মনে করছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow