এই সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করবে, আশা জামায়াত আমিরের
এই সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে রিপোর্ট সামনে আসেনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে আংশিক সত্য প্রকাশ হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে। এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, মূল গাছগুলোর যেন বিচার হয়, সেটাই চাই।
এই সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জামায়াত আমির বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা জাতির সামনে এখনো খোলাসা হলো না। এ ঘটনায় দুটি কমিটি হলেও ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে রিপোর্ট সামনে আসেনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দলকে দোষারোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাধীন তদন্ত কমিশন রিপোর্টে আংশিক সত্য প্রকাশ হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হলে জাতির দায় মোচন হবে। এ সরকার বিচার করতে পারবে বলে আশা করি। এ ঘটনায় শাখা-প্রশাখা নয়, মূল গাছগুলোর যেন বিচার হয়, সেটাই চাই।
What's Your Reaction?