এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা। কিন্তু ভুলবশত একটি কক্ষে কয়েকজন পরীক্ষার্থীর হাতে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরে বিষয়টি ধরা পড়লে প্রশ্নপত্রগুলো দ্রুত প্রত্যাহার করে পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপার ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের কয়েকজন পরীক্ষার্থীর হাতে ভুল করে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র’-এর ৪ নম্বর সেটের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রশ্নপত্র হাতে পেয়েই পরীক্ষার্থীরা বুঝতে পারেন, এটি নির্ধারিত বিষয়ের নয়। পরে তারা কক্ষ পরিদর্শকদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্রগুলো ফেরত নেওয়া হয়। সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলসুপার আবুল কাশেম জানান, প্রশ্নপত্
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা। কিন্তু ভুলবশত একটি কক্ষে কয়েকজন পরীক্ষার্থীর হাতে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়।
পরে বিষয়টি ধরা পড়লে প্রশ্নপত্রগুলো দ্রুত প্রত্যাহার করে পাশের কেন্দ্র থেকে সঠিক প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপার ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের কয়েকজন পরীক্ষার্থীর হাতে ভুল করে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র’-এর ৪ নম্বর সেটের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রশ্নপত্র হাতে পেয়েই পরীক্ষার্থীরা বুঝতে পারেন, এটি নির্ধারিত বিষয়ের নয়। পরে তারা কক্ষ পরিদর্শকদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্রগুলো ফেরত নেওয়া হয়।
সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের হলসুপার আবুল কাশেম জানান, প্রশ্নপত্রের খামের গায়ে ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র’ লেখা থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেটি খুলে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। প্রশ্নপত্র বিতরণের পরই পরীক্ষার্থীরা এটি দ্বিতীয় পত্রের প্রশ্ন বলে শনাক্ত করলে দ্রুত তা প্রত্যাহার করা হয়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হোসেন জানান, ভুলবশত একটি কক্ষে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পাশের একটি কেন্দ্র থেকে প্রথম পত্রের প্রশ্নপত্র এনে পরীক্ষা গ্রহণ করা হয়। এতে পরীক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে, সেই ঘাটতি পূরণ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
ঘটনার পর প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুশল চন্দ্র রায়, হল সুপার আবুল কাশেম এবং ট্যাগ কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে উপজেলা প্রশাসনের মাধ্যমে ঘটনাটি শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
What's Your Reaction?