এএইউবিতে ২০তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২০তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অংশগ্রহন করেন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সদস্য, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ এয়ালাইন্স ট্রেনিং সেন্টার এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি হতে একাডেমিক কাউন্সিলের সদস্যরা।  সভার শুরুতে ভাইস চ্যান্সেলর একাডেমিক কাউন্সিলে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে গত ১৯তম একাডেমিক কাউন্সিল সভা থেকে শুরু করে অদ্যাবধি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অর্জনের বিষয় তুলে ধরেন।  তিনি বলেন, বিভিন্ন ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত সেমিনার ও ওয়ার্কশপ থেকে প্রাপ্ত গঠনমূলক পরামর্শসমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে, যাতে শিক্ষার মান আরো উন্নত করা সম্ভব হয়।  এছাড়াও তিনি সংশ্লিষ্ট সবাই

এএইউবিতে ২০তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২০তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অংশগ্রহন করেন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সদস্য, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ এয়ালাইন্স ট্রেনিং সেন্টার এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি হতে একাডেমিক কাউন্সিলের সদস্যরা।  সভার শুরুতে ভাইস চ্যান্সেলর একাডেমিক কাউন্সিলে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে গত ১৯তম একাডেমিক কাউন্সিল সভা থেকে শুরু করে অদ্যাবধি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অর্জনের বিষয় তুলে ধরেন।  তিনি বলেন, বিভিন্ন ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত সেমিনার ও ওয়ার্কশপ থেকে প্রাপ্ত গঠনমূলক পরামর্শসমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে, যাতে শিক্ষার মান আরো উন্নত করা সম্ভব হয়।  এছাড়াও তিনি সংশ্লিষ্ট সবাইকে গবেষণাসংক্রান্ত কার্যক্রমে উৎসাহ প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।  তিনি আরো উল্লেখ করেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow