এএসপি রবিউলকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কার্যক্রমে এসব কর্মকর্তারা সক্রিয় ছিলেন। বিশেষ করে বিএনপির রাজনৈতিক কর্মসূচি দমনে মাঠপর্যায়ে তাদের ভূমিকা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল বলে জানা গেছে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে চাকরি কালিন সময়ে সিরাজগঞ্জ ছাড়াও কোন কোন জেলায় দায়িত্ব পালন করেছেন সে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান
সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কার্যক্রমে এসব কর্মকর্তারা সক্রিয় ছিলেন। বিশেষ করে বিএনপির রাজনৈতিক কর্মসূচি দমনে মাঠপর্যায়ে তাদের ভূমিকা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে চাকরি কালিন সময়ে সিরাজগঞ্জ ছাড়াও কোন কোন জেলায় দায়িত্ব পালন করেছেন সে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
এম এ মালেক/এএইচ/জেআইএম
What's Your Reaction?