এক টাকায় মিললো ১৮ ধরনের পণ্য

গাইবান্ধায় আড়াইশ দুস্থ, অসহায় ও দরিদ্র, প্রতিবন্ধী মানুষের মাঝে এক টাকায় ঈদের বাজার বিতরণ করা হয়েছে। বাজারে ১৮ প্রকার পণ্যসামগ্রী ছিল। বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বসেছিল এ ‘এক টাকা বাজার’। ১ টাকা দিয়ে এ বাজারে পাওয়া গেছে মুরগি, চাল-ডালসহ ১৮ প্রকার বাজার। এগুলো হচ্ছে একটি মুরগি, দুইকেজি চাল, এককেজি ডাল, এক লিটার সোয়াবিন তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্চা, এককেজি চিনি, এককেজি করে পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টি কুমড়া, দুধ, লেবু এবং মসলা। বাজারে আসা গাইবান্ধা সদর উপজেলার ফুলবন্দী গ্রামের রহিমা খাতুন বলেন, ‘এক ট্যাকা কাউয়ো ভিক্ষে ন্যায় না। আর হামরা ১ ট্যাকা দিয়া ম্যালা কিচু পানো। ঈদের দিন নাতি পুতিগুলেক নিয়া পেটভরে খাবার পামো।’ গাইবান্ধা শহরের পলাশপাড়ার বাসিন্দা দিনমজুর হেসকার আলী বললেন, ‘ছাত্ররা নিজের ট্যাকা দিয়া হামারঘরোক এতো খরোচ করি দিল, আল্লায় তামার ঘরে ভালো করুক। হামরা গতোব্যার পাচি, এব্যারক্যা পানো।’ বিকেল সাড়ে চারটায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার কবি সাহিত্যিক অমিতাভ দাশ। জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অন্

এক টাকায় মিললো ১৮ ধরনের পণ্য

গাইবান্ধায় আড়াইশ দুস্থ, অসহায় ও দরিদ্র, প্রতিবন্ধী মানুষের মাঝে এক টাকায় ঈদের বাজার বিতরণ করা হয়েছে। বাজারে ১৮ প্রকার পণ্যসামগ্রী ছিল।

বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বসেছিল এ ‘এক টাকা বাজার’। ১ টাকা দিয়ে এ বাজারে পাওয়া গেছে মুরগি, চাল-ডালসহ ১৮ প্রকার বাজার। এগুলো হচ্ছে একটি মুরগি, দুইকেজি চাল, এককেজি ডাল, এক লিটার সোয়াবিন তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট লাচ্চা, এককেজি চিনি, এককেজি করে পেঁয়াজ, আলু, মরিচ ও মিষ্টি কুমড়া, দুধ, লেবু এবং মসলা।

বাজারে আসা গাইবান্ধা সদর উপজেলার ফুলবন্দী গ্রামের রহিমা খাতুন বলেন, ‘এক ট্যাকা কাউয়ো ভিক্ষে ন্যায় না। আর হামরা ১ ট্যাকা দিয়া ম্যালা কিচু পানো। ঈদের দিন নাতি পুতিগুলেক নিয়া পেটভরে খাবার পামো।’

গাইবান্ধা শহরের পলাশপাড়ার বাসিন্দা দিনমজুর হেসকার আলী বললেন, ‘ছাত্ররা নিজের ট্যাকা দিয়া হামারঘরোক এতো খরোচ করি দিল, আল্লায় তামার ঘরে ভালো করুক। হামরা গতোব্যার পাচি, এব্যারক্যা পানো।’

এক টাকায় মিললো ১৮ ধরনের পণ্য

বিকেল সাড়ে চারটায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার কবি সাহিত্যিক অমিতাভ দাশ। জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন ‘আমাদের গাইবান্ধ’ ষষ্ঠ বাবের মতো এ কর্মসূচির আয়োজন করে। এ বাজারে গাইবান্ধা শহর ও আশপাশের ২৫০ জন দরিদ্র নারী পুরুষ ১ টাকা এসব জিনিসপত্র কিনতে পান।

গাইবান্ধার সভাপতি সায়হাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমাদের গাইবান্ধার উপদেষ্টা ও গাইবান্ধার বেসরকারি সংগঠন ছিন্নমুল মহিলা সংস্থার নির্বাহী প্রধান মুরশিদুর রহমান খান, কলেজশিক্ষক কেএম মুত্তুজা বানু, আমাদের গাইবান্ধার সাধারণ সম্পাদক চিকিৎসক মো. মুসাভিভর রহমান খান, সদস্য কাজী রওনক, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার, কাজী মুহাতামিমুল ইব্রাহিম ও আল-আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে আমাদের গাইবান্ধার সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান বলেন, ‘আমরা সম্পন্ন জিনিসপত্র বিনা টাকায় দিলে অনেকটা দান করার মতো দেখায়। এতে মানুষের মধ্যে চাওয়ার প্রবণতা বাড়ে। তাই ১ টাকা হলেও যেন তারা টাকা দিয়ে কিনেছে বলে বলতে পারেন। এই ভাবনা থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করা হয়েছে। যাতে অন্যান্য মানুষের মতো অসহায়, দুস্থ, গরীবদের ঈদের আনন্দ থাকে।

আনোয়ার আল শামীম/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow