এক ধাক্কায় বড় অংকে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বুধবার স্পট গোল্ডের দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের।  বাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই পতন ঘটেছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা ধারণা করছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রাখতে পারে। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় স্পট গোল্ডের দাম ৩.২% কমে প্রতি আউন্স ৪,৮৪৪.২০ ডলারে নেমে আসে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩.২% কমে ৪,৮৪৫.৫০ ডলারে দাঁড়ায়। এদিকে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে, যা চাহিদা কমিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগ আগ্রহ কমে যায়, ফলে এর দামে চাপ সৃষ্টি হয়।

এক ধাক্কায় বড় অংকে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বুধবার স্পট গোল্ডের দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের। 

বাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির কারণে এই পতন ঘটেছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। ফলে বিনিয়োগকারীরা ধারণা করছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রাখতে পারে।

বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় স্পট গোল্ডের দাম ৩.২% কমে প্রতি আউন্স ৪,৮৪৪.২০ ডলারে নেমে আসে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩.২% কমে ৪,৮৪৫.৫০ ডলারে দাঁড়ায়।

এদিকে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে, যা চাহিদা কমিয়ে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগ আগ্রহ কমে যায়, ফলে এর দামে চাপ সৃষ্টি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow